সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় আর নেই। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। প্রায় এক বছর ধরে কর্কট রোগের সঙ্গে লড়াই করছিলেন এই প্রবীণ অভিনেত্রী। চিকিৎসার জন্য তিনি মুম্বাইয়ে অবস্থান করছিলেন এবং শেষ দিকে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান হয়।
সত্তরের দশকে বাংলা চলচ্চিত্রে যে কয়েকজন অভিনেত্রী দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন, মিঠু মুখোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। ১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। প্রথম ছবিটি কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও, খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকে। ১৯৭৩ সালে ‘মর্জিনা আবদুল্লা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দ্রুত দর্শকদের হৃদয়ের রানি হয়ে ওঠেন।
এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মৌচাক’ সিনেমাটি মিঠু মুখোপাধ্যায়কে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এই সিনেমায় রঞ্জিত মল্লিকের সঙ্গে তার জুটি দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছিল। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে তিনি সাফল্যের শীর্ষে আরোহণ করেন।
দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মিঠু মুখোপাধ্যায় উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক ও দেবরাজ রায়ের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। শুধু বাংলা সিনেমাতেই নয়, তিনি হিন্দি চলচ্চিত্রেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। হিন্দি সিনেমায় শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুর এবং বিনোদ মেহরাসহ অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে তাকে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে।
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. ইসমাঈল নামের ছয় বছর বয়সী এক শিশুর…
রাঙামাটি ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রবেশপথের বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা…
কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্যেও ‘সারের সংকট নেই’ বলে দাবি করা কৃষি…
সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন কোম্পানিতে ২৭৯ জন পুরুষ…
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর দেশের পরিবহন ও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি…
লিভারপুলে নিজের চুক্তি নবায়ন নিয়ে করা আগের মন্তব্যগুলোর ব্যাখ্যা দিয়ে সুর নরম করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার…
This website uses cookies.