পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা প্রসঙ্গে অভিনেত্রী মৌসুমী হামিদ রসিকতা করে বলেন, আমার ছেলে হয়েছে, কিন্তু আমাকে তো কেউ বলেনি! তিনি আরও যোগ করেন, আমি তো কোথাও দেখলাম না। তাহলে কি আমার ছেলে হবে? আমার ছেলে হবে কি না জানি না, কিন্তু এরা তো আমাকে পুত্র সন্তানের মা বানিয়ে দিয়েছে। বাহ, অসাধারণ! চিকিৎসকও বলেননি ছেলে নাকি মেয়ে হবে।
মৌসুমী হামিদ জানান, তিনি বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন এবং কোনো জটিলতা নেই। তিনি নিজের ও অনাগত সন্তানের জন্য ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর অভিনেত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি শাওয়ারের কিছু ছবি প্রকাশ করেছিলেন। নিজের বাসার ছাদে ঘরোয়া আয়োজনে প্রিয় মানুষদের সঙ্গে তাকে আনন্দঘন সময় কাটাতে দেখা যায়। ওই অনুষ্ঠানে অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু এবং গায়িকা ঐশীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। এরপর থেকেই তার মাতৃত্ব নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
জুলাই আন্দোলনে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে শুনানির সময় হাতকড়া পেছনে পরানো এবং লিফট…
সিলেটের বিশ্বনাথে বিএনপি'র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪…
মাদারীপুরের শিবচরে জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশ…
ঢাকার ব্যস্ত সড়কে নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ রাইড…
ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর সম্ভাবনায় মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে…
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় পঞ্চক্রোশী ইউনিয়নের পদচ্যুত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে…
This website uses cookies.