পশ্চিমবঙ্গের বিনোদন জগতের অন্যতম চর্চিত অধ্যায় ছিল পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর অতীতের প্রেম-রোমান্স। সেই অধ্যায়ে শুভশ্রী গাঙ্গুলীর আগমন এবং পরবর্তীতে রাজ ও শুভশ্রীর বিয়ের পর দীর্ঘ সময় মিমি ও রাজের মধ্যে এক ধরনের দূরত্ব বজায় ছিল। তবে সব ব্যক্তিগত সমীকরণ ও পুরোনো আলোচনা পেছনে ফেলে পেশাদার সম্পর্কের খাতিরে দীর্ঘ এক যুগ পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চলেছেন মিমি চক্রবর্তী। তাদের সর্বশেষ কাজ ছিল ‘কাটমুণ্ডু’ সিনেমাটি।
সম্প্রতি মিমি চক্রবর্তী নিজের সোশ্যাল হ্যান্ডেলে ‘তাণ্ডব’ লেখা ক্ল্যাপবোর্ড হাতে একটি লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছেন। সবুজ কুর্তিতে মিমির রহস্যময় চোখ ও ভ্রুর চাহনি ভক্তদের নজর কেড়েছে। বিস্তারিত তথ্য গোপন রেখে তিনি ক্যাপশনে কেবল হ্যাশট্যাগ ‘#Tandav’ ব্যবহার করেছেন। জানা গেছে, এটি একটি থ্রিলার ঘরানার সিনেমা এবং এতে মিমিকে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে। ‘কুইন্স’ বা ‘ডাইনি’র মতো ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নজর কাড়া মিমিকে এই নতুন অবতারে দেখার জন্য ভক্তদের কৌতূহল তুঙ্গে।
মিমির এই ঘোষণার পোস্টে পরিচালকপত্নী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একটি মন্তব্য সবাইকে চমকে দিয়েছে। কমেন্ট বক্সে শুভশ্রী লিখেছেন, ‘সুপার হ্যাপি’। রাজ ও মিমির অতীতের সম্পর্কের ইতিহাস এবং টালিপাড়ার দীর্ঘদিনের চর্চা ছাপিয়ে শুভশ্রীর এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ২০১৮ সালে রাজ ও শুভশ্রীর বিয়ের পর থেকে তাদের মধ্যে সৌজন্যের সম্পর্ক গড়ে ওঠে এবং অতীতে রাজ-শুভশ্রীর সন্তানদের জন্য মিমির উপহার পাঠানোর ঘটনাও সামনে এসেছিল।
নতুন এই সিনেমার গল্প বা মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে মিমির নতুন প্রজেক্টের ঘোষণা এবং শুভশ্রীর ইতিবাচক মন্তব্যে ছবিটি নিয়ে টালিপাড়ায় ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
This website uses cookies.