ক্যারিয়ারের শুরু থেকেই বড় পর্দাকে নিজের কাজের মূল ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মাঝে সিনেমার মুক্তি কিছুটা কমে এলেও অভিনয় থেকে দূরে সরে যাননি তিনি। বরং নতুন সব কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর আবারও নতুন তিনটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ববি অভিনীত মিনহাজ কিবরিয়া পরিচালিত 'বেঈমান' সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন আমান রেজা ও আজাদ খান। সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে বেশ আশাবাদী ববি। তিনি জানান, লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিমের আন্তরিকতায় মুগ্ধ ছিলেন তিনি এবং দর্শকরা তাকে নতুনভাবে পর্দায় দেখতে পাবেন।
এছাড়া ববি বর্তমানে আরও দুটি সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি ঢাকায় এ কে নিলয় পরিচালিত 'বউ' সিনেমার একটি গানের দৃশ্যে অংশ নিয়েছেন তিনি। দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত এই সিনেমায় তার সহশিল্পী ডি এ তায়েব। পাশাপাশি অনিক বিশ্বাস পরিচালিত 'ইব্রাহীম' সিনেমাতেও অভিনয় করছেন ববি, যেখানে তার বিপরীতে রয়েছেন নিরব হোসেন। তিনটি সিনেমায় তিন ধরনের চরিত্রে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা।
প্রসঙ্গত, রাশিদ পলাশ পরিচালিত 'ময়ূরাক্ষী' মুক্তির প্রায় দুই বছর পর গত মে মাসে বদিউল আলম খোকন পরিচালিত 'তছনছ' সিনেমাটি মুক্তি পায়, যেখানে ববির বিপরীতে ছিলেন নবাগত মুন্না খান। তবে সিনেমাটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য না পেলেও ববি তার অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
This website uses cookies.