Header Premium (728×90)

Categories: বিনোদন

এস আর মজুমদারের নতুন নাটক ‘প্রিয়জন’-এ পার্থ শেখ ও মালাইকা

পারিবারিক সম্পর্কের জটিলতা, ভালোবাসা, অভিমান এবং আপনজনকে ঘিরে তৈরি আবেগের গল্প নিয়ে আসছে নতুন নাটক ‘প্রিয়জন’। নাটকটিতে প্রধান চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও মালাইকা চৌধুরী। তাদের সম্পর্কের রসায়ন এবং অভিনয়ের গভীরতা নাটকটির মূল আকর্ষণ হিসেবে কাজ করবে বলে আশা করছেন নির্মাতা।

পরিবারের সদস্যদের মধ্যকার ভালোবাসা যেমন সম্পর্ককে দৃঢ় করে, তেমনি ভুল বোঝাবুঝি, স্বার্থের সংঘাত কিংবা অভিমান কীভাবে দূরত্ব তৈরি করে, তারই নানা দিক ফুটে উঠেছে ‘প্রিয়জন’-এর গল্পে। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন এস আর মজুমদার। চিত্রনাট্য তৈরিতে তার সঙ্গে যুক্ত ছিলেন জয়নাল আবেদীন।

পার্থ শেখ ও মালাইকা চৌধুরী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক গুণী অভিনয়শিল্পী। এর মধ্যে রয়েছেন আবুল হায়াত, শহিদুজ্জামান সেলিম, দীপা খন্দকার, মিলি বাশার, বড়দা মিঠু ও বাশার বাপ্পীসহ আরও অনেকে।

নাটকটির প্রসঙ্গে নির্মাতা এস আর মজুমদার বলেন, ‘গল্পে পার্থ শেখ ও মালাইকা চৌধুরীর চরিত্র এবং তাদের সম্পর্কের রসায়ন নাটকটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছি। আশা করি, নাটকটি প্রকাশ পেলে দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…

29 minutes ago

টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…

35 minutes ago

মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ

মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…

39 minutes ago

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

1 hour ago

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

2 hours ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

2 hours ago

This website uses cookies.