জনপ্রিয় তারকাদের জীবনের পর্দার আড়ালের গল্প নিয়ে সাজানো আগামীর সময়ের নতুন সেলিব্রেটি টকশো ‘স্টার স্টোরিজ’। আগামী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব প্রচারিত হবে। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত এই আড্ডায় উঠে আসবে শোবিজের কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের জানা-অজানা নানা অধ্যায়।
অনুষ্ঠানটিতে ভালোবাসা, বিয়ে, মিডিয়া পলিটিক্স ও বিভিন্ন গুঞ্জন নিয়ে খোলাখুলি কথা বলেছেন স্বাগতা। সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে মানুষেরা দ্বিতীয়-তৃতীয় বিয়ে মেনে নিয়েছে, লিভ টুগেদার মেনে নিয়েছে কিন্তু নিজে এগুলোর মধ্যে জড়িয়ে গেলে সেটা মানতে পারে না; এসব ঘটনা তো ওপেনলি হচ্ছে। মানুষ এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছে, ভিউ হচ্ছে। তার মানে আমাদের সোসাইটি এসব দেখতে পছন্দ করে।’
শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে স্বাগতা জানান, ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিংয়ের প্রভাব অনেক বেশি। তিনি বলেন, ‘এসবের কারণে যোগ্য মানুষগুলো কাজ পায় না। এমনকি আমাকেও ভালো করা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে। ফলে আমার মতো ইন্ডাস্ট্রির অনেকেই হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়েছেন।’
আড্ডার পাশাপাশি অনুষ্ঠানে থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে স্বাগতার ব্যক্তিগত জীবনের মজার কিছু উত্তর সামনে আসবে। নাবিলা মারজুক প্রযোজিত এই অনুষ্ঠানটি দেখা যাবে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
This website uses cookies.