নিজের ৩১তম জন্মদিনের আনন্দঘন মুহূর্তেই নতুন সিনেমার সুখবর দিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত ৮ সেপ্টেম্বর নিজের জন্মদিনে তিনি ঘোষণা করেন যে, ‘লজ্জা’ শিরোনামের একটি নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই সিনেমাটিতে ফারিয়ার সঙ্গে পর্দা ভাগ করবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটি পরিচালনা করবেন এম এইচ খোকন। গত শনিবার চ্যানেল আই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এ সময় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ। তিনি জানান, সমাজসচেতনতামূলক একটি বিষয়ের ওপর ভিত্তি করে এর চিত্রনাট্য তৈরি হয়েছে। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নির্মাণকাজ শেষে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে ‘লজ্জা’।
নতুন এই সিনেমায় ফারিয়ার চরিত্রটি কেমন হবে, তা নিয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিস্তারিত কিছু জানানো না হলেও বাঁধনের সঙ্গে ফারিয়ার উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। নুসরাত ফারিয়া সাম্প্রতিক সময়ে নিজেকে বিভিন্ন ধরনের চরিত্রে উপস্থাপন করার চেষ্টা করছেন।
এদিকে, নুসরাত ফারিয়ার হাতে আরও একটি কাজ রয়েছে। মেহেদী হাসানের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-এর শুটিং প্রায় শেষের পথে। সিনেমাটির মাত্র একটি গানের দৃশ্যধারণ বাকি আছে। সেটি সম্পন্ন হলে আগামী অক্টোবরে আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ওয়েব ফিল্মটির।
তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
This website uses cookies.