আজ বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত ‘মহানায়ক’ উত্তম কুমারের জন্মদিন। ১৯২৬ সালের এই দিনে অরুণ কুমার চট্টোপাধ্যায় হিসেবে জন্মগ্রহণ করলেও, রুপালি পর্দায় ‘উত্তম কুমার’ নাম নিয়ে তিনি কোটি বাঙালির হৃদয়ে স্থায়ী আসন করে নেন। সময়ের সীমানা পেরিয়ে আজও তিনি প্রতিটি বাঙালি দর্শকের কাছে ভালোবাসার এক অনন্য প্রতীক হয়ে আছেন। মহানায়কের জন্ম ও প্রয়াণদিবসে ভক্তদের আবেগ আজও সমান সজীব।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান উত্তম কুমারকে প্রকৃত অর্থে এক অনবদ্য ‘আইকন’ হিসেবে অভিহিত করেছেন। মহানায়কের জন্মশতবর্ষে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া লিখেছেন, আইকন শব্দটির সার্থক বাংলা প্রতিশব্দ খুঁজতে গেলে উত্তম কুমারের নামটিই সামনে আসে। তার মতে, একশ বছর পরেও বাংলা সিনেমায় তার মতো উজ্জ্বল ও সর্বগ্রাসী উপস্থিতি নজিরবিহীন। তিনি কেবল একজন অভিনেতা বা নায়ক ছিলেন না, একজন শিল্পীর বহুমাত্রিক সত্তার অনন্য সমন্বয়ে গঠিত তার ব্যক্তিত্ব। পর্দায় তার অভিনয় যেমন দর্শককে মুগ্ধ করেছে, পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব তৈরি করেছে এক স্বতন্ত্র সাংস্কৃতিক অভিঘাত।
উত্তম কুমারের দীর্ঘস্থায়ী প্রভাবকে কেবল সাধারণ জনপ্রিয়তা দিয়ে মাপতে নারাজ জয়া আহসান। তিনি বলেন, জনপ্রিয়তা তাকে মহানায়ক করেছে ঠিকই, কিন্তু শুধু জনপ্রিয়তা তার পরিচয়ের সম্পূর্ণ ব্যাখ্যা নয়। জয়ার ভাষায়, তিনি বাঙালির মনের নায়ক; এমন এক প্রতীক, যার সঙ্গে বাঙালির পুরুষত্ব, ব্যক্তিত্ব, সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের একটি বিশেষ আবেগ আজও জড়িয়ে আছে।
জয়া আহসান আরও লেখেন, সময় ও প্রজন্ম বদলেছে, বাংলা সিনেমার ভাষাও পরিবর্তিত হয়েছে, কিন্তু উত্তম কুমার নির্মিত সেই মিথ আজও অমলিন। জন্মশতবর্ষে মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ভালোবাসা ও নিরন্তর মুগ্ধতার এই ঋণ কখনও ফুরোনোর নয়। এদিকে, মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ওপার বাংলার কলকাতায় চলছে নানা জমকালো আয়োজন। পাশাপাশি বাংলাদেশেও চলচ্চিত্রপ্রেমী ও তারকারা নানা বার্তা ও স্মৃতিতর্পণের মাধ্যমে প্রিয় এই নায়ককে সম্মান জানাচ্ছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
This website uses cookies.