Header Premium (728×90)

Categories: বিনোদন

পর্দায় অতিরিক্ত সহিংসতা: বলিউড ছাড়ার কথা ভাবছেন তাপসী পান্নু

নারীকেন্দ্রিক ও বাস্তবধর্মী গল্পের সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ‘পিঙ্ক’, ‘মূল্ক’ এবং ‘থাপ্পড়’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। তবে সাম্প্রতিক সময়ে হিন্দি সিনেমার গল্প এবং নির্মাণের ধরন নিয়ে নিজের অসন্তোষের কথা স্পষ্টভাবে জানিয়েছেন এই অভিনেত্রী।

বর্তমানে তাপসী তার নতুন সিনেমা ‘গান্ধারী’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে এক সাক্ষাৎকারে বলিউডের সাম্প্রতিক ধারার পরিবর্তনের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, পর্দায় অতিরিক্ত সহিংসতার প্রবণতা তাকে এতটাই হতাশ করেছে যে, মাঝে মাঝে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা ভাবেন তিনি। তাপসী বলেন, সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাগুলোর চিত্র দেখে পরিবারের সঙ্গে আড্ডায় একসময় বলেই ফেলেছিলাম, আমার কি তবে অবসর নেওয়ার সময় হয়ে এলো? কারণ এখন যেভাবে নির্দিষ্ট ধারার অতিরঞ্জিত সহিংস ছবি তৈরি হচ্ছে, তার চেয়ে বরং অভিনয় ছাড়াই ভালো। তিনি আরও যোগ করেন, হয়তো এ ধরনের সিনেমার একটা বড় দর্শকশ্রেণি রয়েছে, কিন্তু তিনি অন্ধভাবে পেশাকে ভালোবেসে যা খুশি তা করতে পারবেন না।

দর্শকের পছন্দ বা সময়ের প্রবণতার সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের নীতির সঙ্গে আপস করতে নারাজ তাপসী। তার মতে, দীর্ঘ ক্যারিয়ারে তিনি যে ধরনের সিনেমা ও চরিত্রে কাজ করেছেন, সেটিই ভবিষ্যতে তার পরিচয়ের অংশ হয়ে থাকবে। সময়ের সঙ্গে চলচ্চিত্রের ধারা বদলে যেতে পারে, কিন্তু একজন শিল্পীর কাজের তালিকা একই থেকে যায়। আজ থেকে ১০ বছর পর তার অভিনীত চলচ্চিত্রগুলো যখন কেউ ফিরে দেখবে, তখন যেন তিনি বা তার আপনজনদের লজ্জায় পড়তে না হয়—এমনটাই তার প্রত্যাশা। সময়ের হাওয়ায় ভেসে যাওয়ার চেয়ে নিজের সিনেমার মান ধরে রাখাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন।

তাপসীর নতুন সিনেমা ‘গান্ধারী’ নির্মাণ করেছেন দেবাশীষ মাখিজা। কানিকা ধিলনের রচনা ও প্রযোজনায় নির্মিত এই থ্রিলারধর্মী সিনেমাটির গল্প জয়পুরের কাল্পনিক পটভূমিতে আবর্তিত হয়েছে। এতে একজন অন্ধ মায়ের অদৃশ্য সত্যের সন্ধান ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে তাপসী পান্নুর সঙ্গে আরও অভিনয় করেছেন ইশওয়াক সিং, জতিন শর্মা, স্বস্তিকা মুখার্জি, মিতা বশিষ্ঠ ও ছায়া কদম। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

25 minutes ago

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

1 hour ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

2 hours ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

2 hours ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

2 hours ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

2 hours ago

This website uses cookies.