Header Premium (728×90)

Categories: বিনোদন

কানাডায় নির্মিত হচ্ছে ‘ভায়োলেন্স’, যুক্ত হলেন অধরা ও শিরীন শিলা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৯

কানাডায় নির্মিত হতে যাওয়া প্রথম বাংলা ভাষার সিনেমা ‘ভায়োলেন্স’ নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতুহল তৈরি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার কিছু ছবি প্রকাশের পর এই আগ্রহ আরও বেড়ে যায়। দীর্ঘদিন পর অধরা খান ও শিরীন শিলার মতো দুই জনপ্রিয় তারকার যৌথ কাস্টিং দর্শকদের মাঝে পুরনো দিনের মৌসুমী-শাবনূর বা শাবনূর-পূর্ণিমার মতো তারকা জুটির সম্মিলিত উপস্থিতির আমেজ ফিরিয়ে এনেছে।

বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য এই সিনেমাটি পরিচালনা করছেন প্রাক্তন টিভি অভিনেতা কামাল হোসেন বাবর। বর্তমানে সিনেমাটির শুটিংয়ের প্রস্তুতি চলছে এবং খুব শিগগিরই কানাডার মনোরম সব লোকেশনে দৃশ্যধারণের কাজ শুরু হবে।

এই সিনেমা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে শিরীন শিলা বলেন, ‘ভায়োলেন্স আমার অভিনয় জীবনের অন্যতম সেরা একটি সিনেমা হতে যাচ্ছে। এখানে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমার প্রিয় বান্ধবী অধরাও এই সিনেমায় আমার সাথে থাকছে। আমরা যে কানাডায় একই সিনেমায় অভিনয় করব, তা কখনো কল্পনাও করিনি। আমি এখনো যেন ঘোরের মধ্যে আছি।’

অধরা খান বলেন, ‘শিরীন শিলা আমার খুব কাছের বন্ধু। সে যখন কানাডায় এল, তখনো জানতাম না যে আমরা একই সিনেমায় কাজ করতে যাচ্ছি। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। বিদেশের মাটিতে নিজেদের ভাষার সিনেমা করতে যাচ্ছি—এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি নেপথ্যের পুরো টিমকে ধন্যবাদ জানাই।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…

5 minutes ago

এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…

8 minutes ago

মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…

17 minutes ago

সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ

সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…

22 minutes ago

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…

27 minutes ago

টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে। বার্ষিক…

29 minutes ago

This website uses cookies.