প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩০
হিমালয়ের দেশ নেপাল বর্তমানে স্মরণকালের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। সম্প্রতি হড়পা বানে দেশটিতে প্রায় এক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ। এই পরিস্থিতিতে নিরাপত্তার কারণে বিদেশি পর্যটকরা নেপাল ভ্রমণ থেকে বিরত থাকছেন। এমন সংকটময় সময়ে পর্যটকদের আবারও নেপালে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা।
গত ৩০ আগস্ট কাঠমান্ডুতে সদগুরুর আয়োজিত ‘ইন সলিডারিটি উইথ নেপাল’ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে মনীষা বলেন, আপনারা নেপালের প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তা যেন অব্যাহত থাকে। তিনি আরও বলেন, একটি দেশ হিসেবে আমাদের প্রয়োজন মানুষ আমাদের দেশে আসুক। আমরা চাই না, আমাদের শুধু এমন একটি দেশ হিসেবে দেখা হোক, যেখানে সব সময় দুর্যোগ বা সংকট লেগেই থাকে। আমরা চাই আপনারা ভ্রমণ করুন।
তিব্বত ও নেপাল সীমান্তে দুর্যোগের কথা স্বীকার করলেও পর্যটনকে দেশের প্রাণ হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, দেশের বাকি অংশে আমাদের পর্যটন প্রয়োজন। মনীষার মতে, নেপালকে শুধু দুর্যোগের জন্য নয়, বরং হিমালয়, প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আতিথেয়তার জন্য মনে রাখা উচিত।
নেপালের কাঠমান্ডুতে জন্মগ্রহণকারী মনীষা কৈরালা ১৯৮৯ সালে নেপালি সিনেমা ‘ফেরি ভেতোলা’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর ১৯৯১ সালে ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। হিন্দি সিনেমার পাশাপাশি তামিল সিনেমাতেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…
আন্দালুসের বিশিষ্ট সুফি সাধক আবু ইয়াকুব ইউসুফ ইবন ইয়াখলাফ আল-কুমির জীবন ও আধ্যাত্মিক সাধনার অনন্য…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
This website uses cookies.