Header Premium (728×90)

Categories: বিনোদন

‘রাস্তায় খুন’ গান পোস্টের দুই ঘণ্টা পরই গুলিতে নিহত গায়ক অঙ্কিত

ইনস্টাগ্রামে নিজের একটি গানের ভিডিও পোস্ট করার মাত্র দুই ঘণ্টার মাথায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হরিয়ানার জনপ্রিয় গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। গাড়িতে বসে গাওয়া তাঁর শেষ গানটির কথা ছিল ‘রাস্তায় হত্যা করো’। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই উত্তর প্রদেশের শামলিতে একটি জিমের বাইরে তাঁকে গুলি করে হত্যা করা হয়। এই কাকতালীয় ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় শামলি শহরের আর্যপুরী নালা পাটরির কাছে একটি জিম থেকে বের হয়ে নিজের গাড়িতে উঠছিলেন অঙ্কিত। ঠিক তখনই মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। হামলাকারীরা প্রায় ১৮ থেকে ২০ রাউন্ড গুলি চালায়, যার মধ্যে মাত্র ২৫ সেকেন্ডে অঙ্কিতের শরীরে ১২টি গুলি লাগে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অঙ্কিতের বয়স নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।

হত্যাকাণ্ডের ঠিক দুই ঘণ্টা আগে অঙ্কিত তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে গাড়িতে বসে তাঁকে একটি গান গাইতে দেখা যায়, যার একটি লাইনে ছিল ‘মার্ডার মার দে সড়ক কে ওপর’ অর্থাৎ ‘রাস্তায় খুন করো’। এই ভিডিও প্রকাশের এত কম সময়ের ব্যবধানে তাঁর বাস্তব জীবনের করুণ পরিণতি ভক্তদের স্তব্ধ করে দিয়েছে। তবে এই ভিডিওর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। হামলাকারীরা আগে থেকেই অঙ্কিতের গতিবিধি এবং দৈনন্দিন রুটিন সম্পর্কে জানত কি না, তা খতিয়ে দেখতে জিম ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর পুরোনো কোনো শত্রুতা বা সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও তদন্তের আওতায় আনা হয়েছে।

অঙ্কিতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে একজনের নামও তাঁরা পুলিশকে জানিয়েছেন। তাছাড়া প্রায় এক মাস আগে অঙ্কিত নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেছিলেন যে, হরিয়ানার কয়েকজন ব্যক্তি তাঁর কাছে চাঁদা দাবি করছে। তিনি সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এই ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

হরিয়ানভি সংগীতজগতে অঙ্কিত বালিয়ান বেশ পরিচিত মুখ ছিলেন। তিনি ৫০টিরও বেশি গানে কাজ করেছেন। ‘ভরি কোর্ট মে গোলি মারেঙ্গে মেরি জান’সহ তাঁর বেশ কিছু গানে অস্ত্র, মারামারি ও গ্যাংস্টার সংস্কৃতির প্রভাব দেখা যেত। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর পরিবার ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ভক্ত ও সহকর্মীরা শোক প্রকাশ করে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

নেপালে হিমবাহধসে ভয়াবহ বন্যা: নিহত ৫৪৭, নিখোঁজ সহস্রাধিক

নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় হিমবাহধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় নদী-তীরবর্তী জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই…

5 minutes ago

নিষেধাজ্ঞা বাস্তবায়ন রাষ্ট্রীয় সন্ত্রাসে সহযোগিতা, হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের দাবি, এসব নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা…

19 minutes ago

জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন, দাওয়াত ৬ হাজার মানুষকে

কিশোরগঞ্জের হোসেনপুরে জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন করেছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। প্রায় ৬…

31 minutes ago

নেপালে আকস্মিক বন্যায় ৩২০ ভারতীয় নাগরিক নিখোঁজ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যায় ৩২০ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি উদ্ধার…

33 minutes ago

আবাসন সংকটে ২০তম এশিয়ান গেমস, বিপাকে আয়োজক জাপান

অংশগ্রহণকারীর সংখ্যা ১৭ হাজারে পৌঁছানোয় ২০তম এশিয়ান গেমসের আবাসন নিয়ে চরম সংকটে পড়েছে আয়োজক দেশ…

36 minutes ago

নারীদের স্বাবলম্বী করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের ঘোড়াঘাটে দুঃস্থ ও মেধাবীদের মাঝে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ…

43 minutes ago

This website uses cookies.