রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় বিআরটিসির নতুন ‘পিংক বাস’ সেবা চালু হয়েছে। নারী চালক ও কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত এই উদ্যোগটি নারীর কর্মসংস্থান ও আত্মনির্ভরতার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সাধারণ মানুষের পাশাপাশি এই উদ্যোগের প্রশংসা করেছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি তার ভালো লাগার কথা জানিয়েছেন।
বর্ষা জানান, ব্যক্তিগতভাবে গোলাপি রঙ তার খুব একটা পছন্দের না হলেও, নারীদের পরিচালনায় চালু হওয়া এই পিংক বাস সার্ভিসটি তার নজর কেড়েছে। দায়িত্ব পালনকারী নারী চালক ও কন্ডাক্টরদের উদ্দেশ্যে তিনি শুভকামনা জানিয়ে বলেন, এসব নারীকে দেখে অনেক নারী নিজেদের স্বপ্ন বড় করে দেখার এবং নিজের পায়ে দাঁড়ানোর সাহস পাবেন।
নারীদের দক্ষতা নিয়ে বর্ষা বলেন, মেয়েরা বর্তমানে প্রাইভেটকার, প্লেন ও হেলিকপ্টার চালাচ্ছে, তাহলে বাস কেন চালাতে পারবে না? অবশ্যই পারবে। সুযোগ পেলে নারীরা যে কোনো কাজই দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে। বিশেষ করে নারীদের জন্য সম্মানজনক চাকরি পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে, এমন বাস্তবতায় পিংক বাসের মতো উদ্যোগকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
অভিনেত্রীর মতে, ‘কাজ মানেই সম্মান।’ মানুষ যে কাজই করুক না কেন, সেই কাজের মধ্যে ভালোবাসা, আত্মসম্মান ও আনন্দ খুঁজে পাওয়াটাই আসল। নারীদের কোনো কাজকেই ছোট করে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমিও একদিন এই গাড়িটি চালাব’—এমন আত্মবিশ্বাস যেন নারীদের মধ্যে তৈরি হয়। তিনি আরও বলেন, তিনি নিজেও ভবিষ্যতে পিংক বাসের যাত্রী হবেন। নারী চালকদের উদ্দেশে বর্ষা বলেন, তারা যেন সাহস ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন, যাতে তাদের পথচলা দেখে আরও অনেক নারী নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পান।
বান্দরবানের লামা থেকে চকরিয়ার মানিকপুর উচ্চ বিদ্যালয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে গিয়ে রেশমি জন্নাত, হালিমাতুস…
ফ্লোরিডায় স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের পর ভোরের আকাশে জেলিফিশ আকৃতির এক দৃষ্টিনন্দন মেঘের সৃষ্টি…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা-কাটাকাটির জেরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে…
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ওয়েইন রুনি ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্প্রতিক কর্মকাণ্ড ও জাতীয় দলের ক্যাম্প ছাড়ার…
সাগরে স্বপ্নের নৌযান ডুবে ১৬ বছর বয়সী সন্তান আলবার্টকে হারানোর পর ৫০ দিন কক্সবাজারে অবস্থান…
হবিগঞ্জ শহরতলীর বহুলায় একটি বেওয়ারিশ কুকুরের অতর্কিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত…
This website uses cookies.