Header Premium (728×90)

Categories: বিনোদন

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিজয় ও তৃষার ভাইরাল ভিডিও

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা বিজয় জাতীয় পতাকা উত্তোলন করেন। গত শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। অনুষ্ঠানস্থলে ধারণ করা বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওগুলোর মধ্যে একটি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। সান নিউজের প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায়, সরকারি দায়িত্ব পালনের উদ্দেশ্যে জিপে করে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী বিজয়কে স্যালুট জানাচ্ছেন তৃষা। এসময় দুজনকে হাসিমুখে দেখা যায়।

অনুষ্ঠানে আমন্ত্রিত উল্লেখযোগ্য অতিথিদের সারিতে ছিলেন তৃষা। তাকে অনুষ্ঠানের সামনের সারিতে বিজয়ের বাবা-মার পাশে বসে থাকতে দেখা গেছে। তৃষার সঙ্গে তার মা উমা কৃষ্ণনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বিজয় ও তৃষাকে ঘিরে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা ও তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তবে এই বিষয়গুলো নিয়ে তারা কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বিজয় ও তৃষা ‘ঘিল্লি’, ‘থিরুপাচি’, ‘আথি’, ‘কুরুভি’ এবং ‘লিও’-এর মতো একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

9 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

9 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

9 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

9 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

10 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

10 hours ago

This website uses cookies.