দীর্ঘ বিরতির পর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারে নতুন অধ্যায় যোগ করতে চলেছেন লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা। মাত্র তিন বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো এই অভিনেত্রী বিজ্ঞাপন, নাটক ও সিনেমার শিশুশিল্পী হিসেবে কাজ করার পর এবার প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করছেন। শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’ সিরিজের ‘নিউলি ম্যারেড’ গল্পে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
নতুন এই কাজের প্রস্তুতি হিসেবে প্রায় দুই মাস রিহার্সেল করেছেন বর্ণিতা। বর্তমানে ওয়েব ফিল্মটির প্রায় ৯০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। বর্ণিতার কাছে এই সুযোগটি কেবল অভিনয়ের নয়, বরং নিজেকে নতুনভাবে আবিষ্কারের একটি যাত্রা। বিশেষ করে শিহাব শাহীন ও তৌসিফ মাহবুবের মতো অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করে তিনি প্রতিনিয়ত নতুন কিছু শিখছেন। তৌসিফ মাহবুবের সহযোগিতা ও অভিনয়ের বিভিন্ন বিষয়ে তার পরামর্শ বর্ণিতার কাছে অনেক বড় পাওয়া। নিজের অংশের চেয়েও বর্ণিতার অভিনয় কীভাবে আরও উন্নত করা যায়, তৌসিফ সেদিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন বলে জানান এই অভিনেত্রী।
২০০৯ সালে শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন বর্ণিতা। ২০১৯ সাল পর্যন্ত অসংখ্য বিজ্ঞাপন ও নাটকে কাজ করার পাশাপাশি নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ সিনেমায়ও তাকে দেখা গেছে। তবে টিনএজ বয়সে অডিশন দিতে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হওয়ার অভিজ্ঞতা তাকে হতাশ করেছিল। নিজের যোগ্যতার বিষয়ে আত্মবিশ্বাসী হওয়া সত্ত্বেও পরিচিত মুখ বা ইনফ্লুয়েন্সারদের প্রাধান্য পেতে দেখে তিনি ক্ষোভ থেকে নতুন কিছু করার সিদ্ধান্ত নেন, যা শেষ পর্যন্ত তাকে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় সাফল্যের পথে নিয়ে যায়।
ব্যক্তিজীবনে বর্ণিতা লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ফারিশতা মৌ ও নাযাহ নাওয়ারকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পেয়েছেন। পড়াশোনা ও অভিনয়ের পাশাপাশি বই পড়া এবং সিনেমা দেখা তার প্রিয় কাজ। প্রিয় লেখকের তালিকায় ফ্রাঞ্জ কাফকা এবং পছন্দের অভিনয়শিল্পীদের মধ্যে জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, বিপাশা হায়াত, অপি করিম, আফসানা মিমি, আফরান নিশো ও প্রীতম হাসান অন্যতম। ভবিষ্যতে অভিনয়ের মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বর্ণিতা। তার স্বপ্ন এখন কেবল দেশীয় অঙ্গনে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই তার মূল লক্ষ্য। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিয়মিত কাজ করার পরিকল্পনা রয়েছে তার।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি রোধে জেলা…
বাংলাদেশে অনানুষ্ঠানিক আমদানির মাধ্যমে আসা স্মার্টফোনের বাজার বা গ্রে মার্কেট ক্রমেই বড় হচ্ছে। শাওমি, আইফোন,…
ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রচারের নির্দেশ…
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে…
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ৯ হাজার ৬৭৪ জন…
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ…
This website uses cookies.