অতিরিক্ত ওজনের কারণে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি। একপর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয় যে, তিনি হয়তো আর মাত্র ছয় মাস বাঁচবেন। চিকিৎসকের এই কথা শুনে আদনান সামি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিশেষ করে তার বাবা পাশে থাকায় বিষয়টি তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলেছিল।
সম্প্রতি জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন আদনান। তিনি জানান, শুরুতে তিনি বিষয়টিকে চিকিৎসকের বাড়াবাড়ি বলে মনে করেছিলেন এবং বাবাকেও সেটি বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার বাবা আদনানের দিকে তাকিয়ে বলেন, চিকিৎসক ভুল কিছু বলেননি। বাবার সেই প্রতিক্রিয়াই আদনানকে নড়েচড়ে বসতে বাধ্য করে। তিনি বাবাকে কথা দেন যে, তিনি নিজেকে বদলে ফেলবেন। এই প্রতিশ্রুতিই তার জীবনের বড় পরিবর্তনের সূচনা করে।
আদনান সামির ওজন একসময় প্রায় ২৩০ কেজিতে পৌঁছেছিল। এরপর তিনি প্রায় ১২০ কেজি ওজন কমান। তবে এই পথচলা ছিল অত্যন্ত কঠিন। কঠোর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনতে হয়েছিল তাকে। অনেক সময় কঠোর পরিশ্রমের পরও আশানুরূপ ফল না পেয়ে তিনি হতাশ হতেন। আদনান বলেন, অনেক সময় ব্যায়াম ও না খেয়ে থাকার পরও এক সপ্তাহে মাত্র আধা কেজি ওজন কমত। তখন মনে হতো এত পরিশ্রম বৃথা, তবে তিনি নিজেকে বুঝিয়েছেন যে ওজন কমানোর পথে এমন স্থবিরতা স্বাভাবিক এবং এর জন্য প্রচুর ইচ্ছাশক্তি প্রয়োজন।
ওজন কমানোর পর অনেকে তাকে নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন। অনেকে দাবি করেছিলেন যে তিনি অস্ত্রোপচারের মাধ্যমে ওজন কমিয়েছেন। তবে আদনান সামি এই দাবি দৃঢ়ভাবে নাকচ করেছেন। তিনি জানিয়েছেন, কোনো ধরনের ব্যারিয়াট্রিক অস্ত্রোপচার ছাড়াই শুধুমাত্র খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনে তিনি এই রূপান্তর ঘটিয়েছেন। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, যখন কেউ কোনো কিছু অর্জন করে, তখন সমালোচনা করার মানুষ সবসময় থাকে, যারা পরিশ্রমকে ছোট করে দেখাতে চায়।
গাজীপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন…
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘন্টিবাজার এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার…
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিরপুর মডেল থানার ওসিসহ মোট পাঁচ…
গাজায় জমে থাকা ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ সরাতে সাত থেকে ১০ বছর সময়…
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় তুলতে মামলা প্রস্তুতির নির্দেশ দিয়েছেন ইসরাইলের…
This website uses cookies.