Header Premium (728×90)

বিনোদন

প্রেমিকার অভিমান ভাঙাতে কলেজের সামনে ‘সরি’ লিখে ফেস্টুন টানাল প্রেমিক

প্রেমিকার অভিমান ভাঙাতে কলেজের সামনে ‘সরি’ লিখে ফেস্টুন টানিয়ে দুঃখ প্রকাশ করেছেন এক প্রেমিক। জামালপুরের মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজের সামনে ফেস্টুন ও রাস্তায় দুঃখ প্রকাশের প্রতীকী চিত্র অঙ্কন করে প্রেমিকাকে তাঁর জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক প্রেমিক মেলান্দহের জাহানারা লতিফ মহিলা কলেজ ও তার পাশেই মেলান্দহ কারিগরি মহিলা কলেজে গেটের সামনে তিনটি ফেস্টুন টাঙিয়েছেন। বুধবার বিকেলে জাহানারা লতিফ মহিলা কলেজে গিয়ে দেখা যায়, কলেজের সাইনবোর্ডের ওপরে গাছের সঙ্গে টানানো হয়েছে ফেস্টুন। এতে লেখা হয়েছে ‘SORRY SORRY’ পাশেই বিস্ময় চিহ্ন দিয়েও লেখা হয়েছে ‘Sorry!’। এ কলেজের পাশেই মেলান্দহ কারিগরি মহিলা কলেজের সাইনবোর্ডের পাশে বড় একটি গাছেও টাঙানো হয়েছে দুইটি ফেস্টুন। এতে লেখা হয়েছে ‘Please Come Back to my life’ ও ‘I Love You’। অপরটিতে লেখা হয়েছে ‘I Miss You Everyday’ ও ‘I miss you Every Time’। এমন ব্যতিক্রমী কাণ্ডে অবাক সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা। এ বিষয়ে মহিলা কলেজের শিক্ষার্থীরা বলছে, প্রেমিকার রাগ অভিমান ভাঙাতেই প্রেমিক এমন ব্যতিক্রমী উপায়ে দুঃখ প্রকাশ করে তাঁর জীবনে প্রেমিকাকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘এমন ঘটনা এর আগে কখনো দেখিনি আমরা। প্রেমিকা হয়তো আমাদের কলেজেই পড়ে সে জন্যই এ কলেজ গেটের সামনে ফেস্টুন টানিয়ে দিয়েছে প্রেমিক। যাতে প্রেমিকার নজরে পড়ে অভিমান ভাঙে।’ ফাতেমা জান্নাত নামে এক শিক্ষার্থী বলেন, ‘আজ সকালে কলেজে আসতেই দেখি রাস্তায় বড় করে লেখা সরি। এর পাশে গেটের সামনে সাইনবোর্ডের ওপরে ফেস্টুনে লেখা ‘সরি! সরি!’কলেজের পাশে আছাদ নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘গতরাতে দোকান থেকে রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় দেখি দুই ছেলে গাছের ওপরে কি যেন লাগাচ্ছে। আমাকে দেখে নিচে নেমে পড়ে। পরে আজ সকালে আসার সময় দেখি এই কাণ্ড।’ এ বিষয়ে জাহানারা লতিফ মহিলা কলেজের অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম বলেন, ‘কলেজে ঢোকার সময় ভালো করে লক্ষ্য করিনি। বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ফেস্টুনের লেখা দেখে বোঝা যাচ্ছে হয়তো দুজনের মাঝে সম্পর্ক ভালো যাচ্ছে না, রাগ অভিমান ভাঙাতেই এমনটা করেছে। রাতের আঁধারে কলেজগেটের সামনে এ ফেস্টুনগুলো লাগানো হয়েছে। কলেজগেটের সামনে যত ফেস্টুন আছে সব খুলে ফেলা হবে।

editor

Recent Posts

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…

5 hours ago

রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…

6 hours ago

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…

6 hours ago

ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩

যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…

6 hours ago

সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার

স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…

6 hours ago

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৪ জুন) রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের ১ম শহীদ আবু…

6 hours ago

This website uses cookies.