Header Premium (728×90)

Categories: বিনোদন

আগামীকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা

দেশের রুপালি পর্দার দর্শকদের জন্য এক চরম রোমাঞ্চকর উইকেন্ড নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। আগামীকাল, ২৪ জুলাই থেকে এক অভাবনীয় সিনেম্যাটিক মহোৎসবে ভাসতে যাচ্ছে দেশ। ঢাকার চলচ্চিত্র অঙ্গনে নতুন হাওয়া বইয়ে দিতে স্টার সিনেপ্লেক্সের পর্দাগুলোতে একই দিনে একযোগে মুক্তি পেতে যাচ্ছে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি করা, সম্পূর্ণ ভিন্ন স্বাদের ৪টি বিগ-বাজেট সিনেমা।

তালিকায় থাকা প্রথম সিনেমাটি বিশ্ববিখ্যাত হরর ফ্র্যাঞ্চাইজি ‘এভিল ডেড’-এর ষষ্ঠ কিস্তি এবং অত্যন্ত সফল ‘এভিল ডেড রাইজ’-এর সরাসরি সিক্যুয়েল। সেবাস্তিয়ান ভানিচেক পরিচালিত এবং স্যাম রাইমি ও রব ট্যাপার্ট প্রযোজিত এই অলৌকিক থ্রিলারটির গল্প আবর্তিত হয়েছে এক তরুণীকে কেন্দ্র করে, যে তার স্বামীর অকাল মৃত্যুর পর মানসিক সান্ত্বনার খোঁজে এক প্রত্যন্ত নির্জন বাড়িতে তার শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছে আশ্রয় নেয়। ছবিটিতে অভিনয় করেছেন সুহেইলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ান বুকানন।

দ্বিতীয় সিনেমাটি আন্দ্রে ওভ্রেডাল পরিচালিত একটি সাইকোলজিক্যাল হরর ও সাসপেন্স থ্রিলার। জ্যাকব সিপিও, লু লোবেল ও মেলিসা লিও অভিনীত এই ছবিতে দেখা যায়, ম্যাডি এবং টাইলার নামের এক তরুণ দম্পতি তাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবন ছেড়ে ভ্যান লাইফ রোড ট্রিপ অ্যাডভেঞ্চারে বের হয়। যাত্রাপথে এক নির্জন মহাসড়কে তারা একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষ করে এবং আহত এক আরোহীকে বাঁচানোর চেষ্টা করার পর থেকেই শুরু হয় আসল আতঙ্ক। তারা বুঝতে পারে দুর্ঘটনাস্থল থেকে ‘প্যাসেঞ্জার’ নামক এক অতিপ্রাকৃত ডেমোনিক সত্তা তাদের পিছু নিয়েছে, যা তাদের গাড়ি কিংবা ভ্যানের ভেতর আটকা পড়া অবস্থায় এক অজানা আতঙ্কের বিরুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে বাধ্য করে।

তৃতীয় সিনেমাটি শিশু-কিশোর এবং অ্যানিমেশনপ্রেমী পরিবারের জন্য নির্মিত স্টার-কিনেকর প্রোডাকশনের একটি সায়েন্স ফিকশন ও অ্যানিমেটেড ফ্যামিলি অ্যাডভেঞ্চার চলচ্চিত্র। ২০৫০ সালের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির কাহিনীতে দেখানো হয় ‘আকলি একাডেমি’র ৪ জন অত্যন্ত প্রতিভাবান শিশু শিক্ষার্থী ভুলবশত একটি উন্নত টাইম-ট্রাভেল ডিভাইসের নিয়ন্ত্রণ হারিয়ে অতীতে— প্রাচীন সিল্ক রোডের যুগে (৮২৫ খ্রিষ্টাব্দের বাগদাদে) গিয়ে আছড়ে পড়ে। সেখানে ফাসিদ নামের এক দুষ্ট ও ক্ষ্যাপা রসায়নবিদ টাইম-ট্রাভেলের ক্ষমতা কেড়ে নিয়ে পৃথিবীর ইতিহাস থেকে বিজ্ঞানের সমস্ত আবিষ্কার মুছে ফেলার ষড়যন্ত্র করলে, আধুনিক বিজ্ঞানকে রক্ষা করতে এবং ইতিহাসে স্থান পাওয়া মহান বিজ্ঞানীদের বাঁচাতে এই চার খুদে ‘টাইম হোপার’ এক দুর্দান্ত অভিযানে নেমে পড়ে।

চতুর্থ সিনেমাটি হলো ‘বিলি আইলিশ – হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’। মিউজিক ও সিনেমা ইতিহাসের এক বৈপ্লবিক ফিউশন হিসেবে টাইটানিক ও অ্যাভাটার-খ্যাত কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরন এবং গ্লোবাল পপ সেনসেশন বিলি আইলিশ যৌথভাবে এই বিশেষ থ্রিডি কনসার্ট চলচ্চিত্রটি তৈরি করেছেন, যা পরিবেশন করছে প্যারামাউন্ট পিকচার্স। অস্কার ও গ্র্যামি জয়ী বিলি আইলিশ এবং ফিনিয়াস ও'কনেলের এই সিনেমাটি মূলত বিশ্ব কাঁপানো 'হিট মি হার্ড অ্যান্ড সফট' ট্যুরের ম্যানচেস্টারের শো-কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…

15 minutes ago

টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…

21 minutes ago

মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ

মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…

25 minutes ago

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

52 minutes ago

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

2 hours ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

2 hours ago

This website uses cookies.