Header Premium (728×90)

Categories: বিনোদন

মরক্কোর বিদায়ে গ্যালারিতে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

ফিফা ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে মরক্কোর পরাজয় মেনে নিতে পারেননি বলিউড মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরে মরক্কোর স্বপ্নযাত্রা শেষ হওয়ার পর স্টেডিয়ামের গ্যালারিতেই অঝোরে কেঁদে ফেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চোখের পানি মুছছেন নোরা এবং পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দিচ্ছেন।

বিশ্বকাপের শুরু থেকেই মরক্কোর প্রতিটি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন নোরা ফাতেহি। স্টেডিয়ামে পৌঁছাতে গিয়ে তীব্র যানজটের কবলে পড়লেও গাড়ি থেকে নেমে অনেকটা পথ হেঁটেই তিনি সময়মতো গ্যালারিতে নিজের আসনে পৌঁছেছিলেন। মরক্কোর প্রতিটি জয়ে তাকে হাসিমুখে দেখা গেলেও, ফ্রান্সের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোল নিশ্চিত করার পর পরাজয়ের এই মুহূর্তে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি।

তবে এই পরাজয়ের পরও মরক্কো দলের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন নোরা। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমি ও পুরো দলের পারফরম্যান্সে তিনি গর্ববোধ করেন বলে জানান। এদিকে, মরক্কোর প্রতিটি ম্যাচে নোরার এমন সরব উপস্থিতি এবং দলটির পরাজয়ে তার কান্নার কারণ নিয়ে নেটদুনিয়ায় জোর গুঞ্জন চলছে। নেটিজেনদের ধারণা, মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমির সাথে নোরার কথিত প্রেমের সম্পর্ক রয়েছে। গত এক বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও, এ বিষয়ে এখন পর্যন্ত দুপক্ষের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

Recent Posts

বৃষ্টির তীব্রতা কমেছে, আগামী দুই দিন থাকবে বৃষ্টির ধারা

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরও…

53 seconds ago

বিশ্বকাপ ফাইনাল নিয়ে লামিন ইয়ামালকে প্রেমিকার বিশেষ অনুরোধ

ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে প্রেমিকা ইনেস গার্সিয়ার বিশেষ অনুরোধে আলোচনায় স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।

16 minutes ago

তরুণদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বাড়াতে মেন্টরশিপ ও খেলাধুলার গুরুত্ব

কম বয়সে নিয়মিত খেলাধুলা, শিক্ষা ও মেন্টরশিপের সুযোগ তরুণদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ…

31 minutes ago

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে আইনি নোটিশ

ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে…

46 minutes ago

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র চূড়ান্তের সময়সীমা নির্ধারণ

দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন…

1 hour ago

দক্ষিণাঞ্চলের চার প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করলেন সেতু সচিব

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা জেলার চারটি প্রস্তাবিত…

1 hour ago

This website uses cookies.