Header Premium (728×90)

Categories: শিক্ষা

স্কুল-কলেজ ও মাদরাসায় দুর্গাপূজার ছুটি ৫ থেকে ১৪ দিন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষাস্তর ও প্রতিষ্ঠানভেদে এই ছুটির সময়সীমায় ভিন্নতা রয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে পূজার ছুটি যুক্ত হওয়ায় অনেক প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ আরও দীর্ঘ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পৃথক নির্দেশনা অনুযায়ী এবার ৫ থেকে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ছুটি পাবেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে এই ছুটির আগে ও পরে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ৯ দিন বন্ধ থাকবে। এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ সবচেয়ে বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কলেজে দুর্গাপূজার ছুটি নির্ধারণ করা হয়েছে। এই ছুটির আগে ও পরের দুটি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজগুলোতে মোট ছুটির মেয়াদ দাঁড়াবে ১৪ দিন।

তবে স্কুল ও কলেজের তুলনায় মাদরাসায় দুর্গাপূজার ছুটি কিছুটা কম। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি থাকবে। এই ছুটির পর পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল

গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…

6 hours ago

ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…

6 hours ago

কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ

খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…

6 hours ago

দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…

6 hours ago

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…

6 hours ago

ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…

6 hours ago

This website uses cookies.