যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) কর্তৃক প্রকাশিত বিশ্ববিদ্যালয় র্যাংকিং-২০২৬-এ গৌরবময় স্থান অর্জন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। এবারের র্যাংকিংয়ে সরকারি ও বেসরকারি মিলিয়ে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত তালিকায় আইআইইউসি ৪র্থ স্থান অধিকার করেছে।
বিশ্বব্যাপী ১১৮টি দেশের মোট ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে এই র্যাংকিংয়ের জন্য মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নের মানদণ্ডগুলোর মধ্যে রয়েছে শিক্ষার গুণগত মান, গবেষণার পরিবেশ ও মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণাপত্রের সাইটেশন বা উদ্ধৃতি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা।
এই সাফল্যকে একাডেমিক অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন আইআইইউসির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পরপরই আইআইইউসিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত টাইমস হায়ার এডুকেশন এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়।
উপাচার্য জানান, এই লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর ডিগ্রিধারী ড. আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে কার্যক্রম সুসংগঠিত করতে তার নেতৃত্বে একটি শক্তিশালী র্যাঙ্কিং কমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। কমিটির অন্য সদস্যরা হলেন ড. আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহ, ড. মো. জাহাঙ্গীর আলম ও প্রকৌশলী মো. মাহি উদ্দিন।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত পূরণ ও তথ্য-উপাত্ত জমা দিয়ে এই আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা হয়। উপাচার্য বলেন, “আজকের এই অর্জন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফল। এই গৌরবময় অর্জনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
আইআইইউসির এই অর্জনকে একটি নতুন অধ্যায়ের সূচনা উল্লেখ করে উপাচার্য জানান, মানসম্মত শিক্ষা ও আন্তর্জাতিক মানের গবেষণার পাশাপাশি বৈশ্বিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়টিকে বিশ্ব একাডেমিক অঙ্গনে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়াই তাদের পরবর্তী লক্ষ্য।
গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…
This website uses cookies.