প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মূল্যায়ন জরিপের জন্য তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য চেয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এএসপিআর (ASPR) ভিত্তিমূলক জরিপের তথ্য সংগ্রহের জন্য নির্ধারিত প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্যের প্রয়োজন রয়েছে।
নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করে পাঠাতে হবে। এই তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে ‘এএসপিআর ভিত্তিমূলক জরিপের তথ্য সংগ্রহ ২০২৬’ নামে একটি নতুন মডিউল যুক্ত করা হয়েছে।
তথ্য এন্ট্রির প্রক্রিয়া সম্পর্কে চিঠিতে বিস্তারিত জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথমে প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে লগইন করবেন। এরপর ‘জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন’ মডিউলে গিয়ে ‘এএসপিআর ভিত্তিমূলক জরিপের তথ্য সংগ্রহ ২০২৬’ অপশনে ক্লিক করে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে। সব তথ্য এন্ট্রি শেষে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে তা পাঠাতে হবে।
এই পুরো প্রক্রিয়াটি তদারকি করবেন সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদেরও তথ্য এন্ট্রির বিষয়টি সার্বক্ষণিক তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম-রুবেলা (এম.আর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২৬…
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে আবারও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে পরিশোধনকারী কোম্পানিগুলোর…
বাগেরহাটের মোল্লাহাটে সাত বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ…
অর্থকষ্টে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন অঞ্জলি আনন্দ। কিন্তু করণ জোহরের ‘রকি অউর…
শারীরিক অসুস্থতার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। চিকিৎসার অর্থ…
হরমুজ প্রণালিতে ইরান তার ক্ষমতার অতিরিক্ত ব্যবহার বা বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন পেন্টাগনের আরব…
This website uses cookies.