রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষ আমিনুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ফরহানা ইয়াসমিন। ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ০০: ৪১ মিনিটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন।
এর আগে গত মঙ্গলবার কলেজ গভর্নিং বডির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গভর্নিং বডি জানায়, বাধ্যতামুলক ছুটিতে থাকা অধ্যক্ষ আমিনুল হকের বিরুদ্ধে প্রশাসনিক, আর্থিক ও রাজনৈতিক অপরাধের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে, অধ্যাপক ফরহানা ইয়াসমিন গত ২৬ জুলাই থেকে কলেজটির অধ্যক্ষ হিসেবে চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। এখন তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পূর্ণ দায়িত্ব দেওয়া হলো।
অধ্যাপক ফরহানা ইয়াসমিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ায় গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলেজের শিক্ষকরা। নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন যে, অধ্যাপক ফরহানা ইয়াসমিনের নেতৃত্বে মোহাম্মদপুর মহিলা কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে কলেজের একাডেমিক পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক অগ্রগতিসহ সার্বিক কার্যক্রমে সমন্বয় ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…
সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
This website uses cookies.