Header Premium (728×90)

Categories: শিক্ষা

রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি: সভাপতি তানিমুল, সম্পাদক সুমাইয়া

রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের (RUEC) ২০漸৬–২৭ মেয়াদের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে আরবি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিমুল ইসলামকে সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন তিশাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল ভবনে অবস্থিত ক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা কামাল পাশা নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফুয়াদ পাবলো, সাবেক সভাপতি রায়হানা মালিক সেঁজুতি এবং সাবেক সাধারণ সম্পাদক তামিম আল নূর।

ঘোষিত নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে পাঁচজন দায়িত্ব পেয়েছেন। তারা হলেন— মো. শাহাদাত হোসাইন, মো. শরিফুল ইসলাম শরিফ, মো. ফেরদৌস ইসলাম শুভ, তামান্না ইয়াসমিন ও মো. রিফাত আলী। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নওশিন তাবাসসুম আলম অর্পা, ফাহমিদা ফেরদৌস কথিকা, সামিয়া আক্তার, আব্দুল মতিন ও জাকিয়া ইসলাম রোজা। নতুন কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কারিমা আসাদ।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্ব পাওয়া সদস্যরা হলেন— মাহমুদ উল হাবিব, আবীর হোসেন ফারদিন, এএসএম মাশরাফি হাসান, তানভীর মাহমুদ মাহি, সাক্ষী আক্তার সিনহা, আল মাহাদী মাহিন, মো. জোয়েল রানা, মো. কামরুল হাসান, হোসাইন সাকিব, আবু হানিফা ও শেখ তানিয়া।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়া রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব ‘Education, Innovation & Research’ স্লোগানকে বুকে ধারণ করে শিক্ষার্থীদের শিক্ষা, উদ্ভাবন ও গবেষণামুখী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের মাঝে গবেষণার আগ্রহ তৈরি, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন শিক্ষণীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…

31 seconds ago

আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক

আন্দালুসের বিশিষ্ট সুফি সাধক আবু ইয়াকুব ইউসুফ ইবন ইয়াখলাফ আল-কুমির জীবন ও আধ্যাত্মিক সাধনার অনন্য…

8 minutes ago

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…

45 minutes ago

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…

49 minutes ago

জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…

59 minutes ago

না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

1 hour ago

This website uses cookies.