প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৯ (07-09-2026, 21:49)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি এবং পরবর্তীতে হঠাৎ গাড়ি চলাচল বন্ধের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন চাকসু নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যার পর জিরো পয়েন্টের এই প্রধান ফটকে তালা দেওয়ার পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাস চলাচলও আটকে দেন। এর ফলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোনো গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে বা ক্যাম্পাস থেকে বের হতে পারছে না।
শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার সকাল থেকেই কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্টগামী সিএনজির ভাড়া বাড়িয়ে দেন চালকরা। গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে এই ভাড়া বাড়ানো হয়। এ নিয়ে শিক্ষার্থীরা চালকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও চালকরা তাতে রাজি হননি। এরপর সন্ধ্যার দিকে কোনো আলোচনা ছাড়াই সিএনজি চালকরা একযোগে গাড়ি চলাচল বন্ধ করে দিলে ১ নম্বর গেটে বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী আটকা পড়েন।
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁইয়া এ বিষয়ে অভিযোগ করে বলেন, সিএনজি চালকরা সিন্ডিকেট তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে। এই পরিস্থিতি নিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ভাড়া বৃদ্ধি ও যানবাহন বন্ধ করে শিক্ষার্থীদের জিম্মি করার এই সিন্ডিকেট ভেঙে সিএনজি চলাচল স্বাভাবিক করতে হবে, অন্যথায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কার্যকর বিকল্প পরিবহন ব্যবস্থা করতে হবে। দাবি আদায় এবং প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত জিরো পয়েন্টে এই অবরোধ চলবে বলে তিনি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কামরুল ইসলাম জানান, ১ নম্বর গেটে সিএনজি সংকট তৈরি হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুটি বাস দেওয়া হয়েছে। এছাড়া চাকসু নেতৃবৃন্দকে প্রধান ফটকের তালা খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.