Header Premium (728×90)

তিন দিনের সফরে ঢাকায় এইচবিএলের চেয়ারম্যান ও সিইও

হাবিব ব্যাংকের (এইচবিএল) চেয়ারম্যান সুলতান আলী আল্লানা এবং প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ নাসির সেলিম তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার তাদের ঢাকা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরকালে ব্যাংকটির শীর্ষ এই দুই কর্মকর্তা দেশের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়ী নেতা এবং সরকারি-বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। বাংলাদেশের সঙ্গে চীন, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারগুলোর অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করাই তাদের এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

এছাড়া বাংলাদেশে এইচবিএলের কার্যক্রমের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ উদযাপন অনুষ্ঠানেও তারা অংশ নেবেন। গত পাঁচ দশকে দেশের বৈদেশিক বাণিজ্যে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি এইচবিএল বাংলাদেশে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

বর্তমানে ব্যাংকটি তাদের মূল্যবান গ্রাহকদের আরএমবি বা সিএনওয়াই মুদ্রায় হিসাবসেবা প্রদান করছে। এইচবিএলের দাবি অনুযায়ী, দক্ষিণ এশিয়া ও মেনা (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা) অঞ্চলের মাত্র তিনটি ব্যাংকের মধ্যে একটি হিসেবে তারা চীনে পূর্ণাঙ্গ আরএমবি মধ্যস্থতা সেবা দিয়ে থাকে। এই সেবার মাধ্যমে বৈদেশিক বাণিজ্য ও আর্থিক প্রবাহে সহায়তার পাশাপাশি চীনের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী

প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…

6 minutes ago

ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…

22 minutes ago

বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…

23 minutes ago

স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…

30 minutes ago

নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…

53 minutes ago

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…

1 hour ago

This website uses cookies.