প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০৯। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ছাদে গাঁজা সেবনের সময় ছয় শিক্ষার্থীকে হাতেনাতে ধরেছে হল প্রশাসন। মঙ্গলবার রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে হলের প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন ও দুই আবাসিক শিক্ষক তাদের গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পান। এ সময় সেখান থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
হল প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হলের ছাদে গাঁজার আসর বসেছে—এমন গোপন সংবাদ পেয়ে প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপন আবাসিক শিক্ষক রনি মৃধা ও সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালান। অভিযানে শিক্ষার্থীরা ধরা পড়লে প্রভোস্ট তাদের গাঁজা সেবন বন্ধ করতে বলেন। কিন্তু তারা নির্দেশ অমান্য করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপন জানান, তারা শিক্ষার্থীদের থামতে বললেও তারা না থেমে তাড়াহুড়ো করে চলে যায়।
পরবর্তীতে হলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ছয় শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোরশেদুল ইসলাম আকাশ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সিফাত হোসেন, একই শিক্ষাবর্ষের ওবাইদুর রহমান ত্বকি, যোগাযোগ বৈকল্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের পলক সানজিদ শুভ এবং ইসলামের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সুমন আহাম্মেদ। শনাক্তদের মধ্যে ওবাইদুর রহমান ত্বকি শান্তি ও সংঘর্ষ বিভাগে অধ্যয়নরত এবং তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপন জানিয়েছেন, এ বিষয়ে হল প্রশাসন দ্রুতই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
This website uses cookies.