বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. সাইফুন নাহার। জুলাই ২০২৬ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।
বিসিপিএস-এর ২২৬তম কাউন্সিল সভায় এই নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ২০ জুলাই অনুষ্ঠিত ওই কাউন্সিল সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে, ১৮ আগস্ট বিসিপিএস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে অধ্যাপক ডা. সাইফুন নাহারকে তার মনোনয়নের বিষয়টি অবহিত করে।
বিসিপিএস কর্তৃপক্ষের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রিতে অধ্যাপক ডা. সাইফুন নাহারের সক্রিয় অংশগ্রহণ প্রতিষ্ঠানটির মর্যাদা ও সুনাম বৃদ্ধিতে বিশেষ সহায়ক হবে।
মানোরোগ চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ডা. সাইফুন নাহার দীর্ঘদিন ধরে দেশের মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, বিসিপিএস-এর নতুন এই দায়িত্বে তার অর্জিত অভিজ্ঞতা সাইকিয়াট্রিতে উচ্চতর চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক মানসিক স্বাস্থ্যসেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লক্ষ্মীপুরে খেলাফত মজলিশের আয়োজিত এক নাগরিক সমাবেশে আল্লামা মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে যে…
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ…
নোয়াখালীতে টাকা চুরির অভিযোগে এক যুবককে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৩০.৭ শতাংশ এসেছে নন-কটন…
স্ত্রী মৃত্যুর মামলায় কারাবাস ও রিমান্ড শেষে প্রায় সাত মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে…
চট্টগ্রামের পটিয়ায় আশিয়া ও কাশিয়াইশ ইউনিয়নের জনপ্রতিনিধিদের রশি টানাটানিতে ৩০টি পরিবারের চলাচলের একমাত্র পথটি তিনটি…
This website uses cookies.