বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) পাস করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে ক্যারিয়ার শুরু করেছেন আনিসুজ্জামান শৈবাল। তার মতো হাজারো তরুণের স্বপ্নপূরণের সোপান হয়ে উঠেছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। একসময় সরকারি বিশ্ববিদ্যালয়ে আসন সীমিত থাকায় উচ্চশিক্ষার যে সংকট ছিল, তা দূর করতে বড় ভূমিকা রাখছে এই খাত। এখন শুধু ডিগ্রি প্রদানই নয়, বরং দেশের শিল্প, প্রযুক্তি ও অর্থনীতির উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে অবদান রাখছে এসব বিদ্যাপীঠ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ ৫০তম বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে ডিগ্রিভিত্তিক অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪১২ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ১০ জন। স্নাতক (সম্মান) পর্যায়ে সবচেয়ে বেশি ১ লাখ ২৫ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। এ ছাড়া স্নাতকোত্তরে ৩১ হাজার ১৪৬ জন, স্নাতক (পাস) কোর্সে ২৯ জন এবং সার্টিফিকেট, ডিপ্লোমা ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থী সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করেছেন ৭০ হাজার ১৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে স্নাতক (সম্মান) পর্যায়ে ৩০ হাজার ২৮৯ জন এবং কারিগরি ও প্রযুক্তি স্নাতকে ২৪ হাজার ৮৪১ জন পাস করেছেন। স্নাতকোত্তরে ১২ হাজার ৬১০ জন এবং কারিগরি ও প্রযুক্তি স্নাতকোত্তরে ২ হাজার ৩৬০ জন ডিগ্রি লাভ করেন। একই বছর দেশের ১০৩টি চালু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩২টিতে ১ হাজার ২৮৭ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত ছিলেন। এর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ২২১ জন বিদেশি শিক্ষার্থী ছিলেন।
উচ্চশিক্ষার মান বাড়াতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পেছনে ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে গবেষণা খাতে মোট ১৬ হাজার ৬৩২ দশমিক ৩২ লাখ টাকা ব্যয় হয়েছে, যা আগের ২০২১-২২ অর্থবছরের ১৩ হাজার ৯৩১ দশমিক ৪৮ লাখ টাকার তুলনায় ১৬ দশমিক ২৪ শতাংশ বেশি। তবে শুধু ডিগ্রির সংখ্যা বা শিক্ষার্থীর বিস্তার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের এই যুগে বাস্তব কর্মমুখী দক্ষতা অর্জনই এখন বড় চ্যালেঞ্জ। আগামী দিনে শিক্ষার মান, গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন মূল্য যোগ করাই হবে এসব প্রতিষ্ঠানের সাফল্যের মূল মাপকাঠি।
ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল…
অভিনয়ে অনিয়মিত সাদিয়া জাহান প্রভা সম্প্রতি বধূ বেশে ধরা দিয়েছেন। লাল শাড়ি, মুকুট ও গয়নায়…
নরসিংদীর বেলাবোতে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করতে চান অভিনেত্রী সাবিলা নূর। কাজের সংখ্যার চেয়ে গল্পের মান…
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া এলাকায় পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ ধসে গেছে। এতে ১০ থেকে…
পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত নেদারল্যান্ডসের মিশনের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিলের প্রতিবাদে ইসরাইলের রাষ্ট্রদূত জভি আভিনের…
This website uses cookies.