জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন অসুস্থ থাকায় এবং চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় তার অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের পক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এই অফিস আদেশে জানানো হয়েছে, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক আজম খান প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। আগামী ১২ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী মোটরযান ভাতাসহ অন্যান্য প্রাপ্য সুবিধাদি ভোগ করবেন। সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
নতুন এই দায়িত্ব পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধ্যাপক আজম খান বলেন, বর্তমান প্রক্টর অসুস্থ থাকায় তাকে এক প্রকার জোড় করেই এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রক্টর হিসেবে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করবেন না, কারণ এই পদের গুরুদায়িত্ব তার পক্ষে দীর্ঘমেয়াদে বহন করা সম্ভব নয়।
জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের মধ্যেই রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা…
ভোলার লালমোহনে মা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল জব্দ করেছে…
মুম্বাইয়ের জুহুতে ফুটবল ম্যাচ শেষে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি…
রাজধানীর সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে নিহত প্রধান শিক্ষিকা রনজিলা পারভিনের…
শৈশবের রূপকথার বই থেকে শুরু করে লোরকার কবিতা এবং অ্যান কারসনের গদ্য—নিজের সৃষ্টিশীল যাত্রার পেছনে…
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। দণ্ড কার্যকরের আগে…
This website uses cookies.