Header Premium (728×90)

Categories: শিক্ষা

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের যে গোপন তৎপরতা চলছে, তা প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে বলেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উপাচার্য ওবায়দুল ইসলাম বলেন, এটি প্রতিহিংসা নয়, বরং অপরাধের বিচার। কেউ যদি রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে যুক্ত থাকেন, তবে স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মাধ্যমে তার বিচার করবেন। তিনি প্রশ্ন তোলেন, কেন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

আওয়ামী লীগ শাসনামলে শিক্ষকদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, সে সময় ভিন্নমতাবলম্বী শিক্ষকদের ওপর নজরদারি চালানো হতো। সাদা দলের সভায় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষকরা স্বাধীনভাবে কথা বলতে পারতেন না। এমনকি শিক্ষকদের তালিকা করে তাদের হুমকি দেওয়া হতো।

তিনি আরও বলেন, আমরা থেমে যাইনি। কথা বলেছি, রাজপথে নেমেছি, বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছি, অবস্থান নিয়েছি এবং ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। আজ আমরা যদি সেই বিষয়গুলো ভুলে যাই, তাহলে যারা শহীদ হয়েছেন এবং যারা ১৭ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সঙ্গে অন্যায় করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীদের বৈষম্যহীন সমাজের দাবিকে শিক্ষকরা নৈতিক সমর্থন দিয়েছিলেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেমন গণহত্যা চালিয়েছিল, ২০২৪ সালেও সরকারপ্রধান দেশের মানুষের ওপর একই ধরনের নির্যাতন চালিয়েছেন। তবে ১৯৭১ সালে আমরা রাষ্ট্র পেয়েছি, আর ২০২৪ সালে স্বাধীনতা ও পতাকার মর্যাদা রক্ষার নতুন প্রত্যয় পেয়েছি।

বর্তমান সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ১৭ বছরের অনিয়ম ও অন্যায়ের সমাধান মাত্র পাঁচ মাসে সম্ভব নয়। নতুন বাংলাদেশে কোনো ধরনের দমন-পীড়ন বা স্বৈরাচার রাখা যাবে না। ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে বর্তমান সরকারের পরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 minutes ago

গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…

10 minutes ago

ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…

39 minutes ago

মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…

40 minutes ago

পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…

41 minutes ago

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…

52 minutes ago

This website uses cookies.