Header Premium (728×90)

Categories: শিক্ষা

জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের’ তদন্তে ৪ সদস্যের কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে এই তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদকে। কমিটির অন্য সদস্যরা হলেন— রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর। এছাড়া রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মোহা. আব্দুল মালেককে এই কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া আদেশে বলা হয়েছে, আগামী ১৩ আগস্টের মধ্যে তদন্ত কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে হবে। কমিটিকে অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন করা, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত আছে কিনা তা চিহ্নিত করা, এ বিষয়ে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট শিক্ষকেরা বিগত সরকারের আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং শিক্ষার্থীদের হুমকি দেওয়াসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তদন্ত কমিটি এই অভিযোগগুলোর সত্যতাও খতিয়ে দেখবে। তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পটুয়াখালীতে সেরা দশমিনার আরিফ

বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দশমিনার আরিফ…

1 minute ago

ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশা বলে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘কৌশলগত হতাশার’ বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত…

10 minutes ago

সরকারি সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে, বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে গঠিত সব সরকারি…

16 minutes ago

সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা জারি

দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন নির্দিষ্ট ফরম্যাটে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও…

18 minutes ago

পাঁচ জেলায় ছড়িয়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক মানুষ

দেশের পাঁচ জেলায় গত দুই মাসে শতাধিক মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার…

23 minutes ago

জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দেওয়া বক্তব্যে শান্তি ও ন্যায়বিচারের যে…

26 minutes ago

This website uses cookies.