Header Premium (728×90)

যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা। রবিবার (৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে এই ক্রীড়া আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়াও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ও এই টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাসিম রেজা, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর বলেন, খেলাধুলায় ‘জিততেই হবে’ এমন মানসিকতা পরিহার করে আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করতে হবে। ‘স্পোর্টসম্যান স্পিট’ বজায় রেখে হার-জয়কে সহজভাবে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সবাই একে অপরের সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য—এই মনোভাব নিয়ে খেলতে হবে। এই প্রতিযোগিতা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফুটবল দল গঠন করা হবে, যা ভবিষ্যতে যবিপ্রবির জন্য গৌরব বয়ে আনবে এবং দেশের ক্রীড়াঙ্গনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেবে।

অনুষ্ঠানের সভাপতি ও শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে যবিপ্রবির নাম সারা দেশে পরিচিত করেছেন। শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে এই আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে আন্তঃবিভাগীয় ও মেয়েদের ফুটবল আয়োজন নিয়মিত করতে না পারা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে ছেলেদের পাশাপাশি মেয়েদের ফুটবল দলও গঠন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদে বসছে ইয়ুথ মডেল ইউএন

তরুণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করতে আগামী ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের এলডি…

6 minutes ago

কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় কর্নেল অনলাইনে বিভিন্ন বিষয়ে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে…

11 minutes ago

দেড় মাসে বিসিএস ক্যাডার হওয়ার কৌশল জানালেন ডা. আনিকা

৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ডা. শাহজিয়া শাহরিন আনিকা দেড় মাসের সংক্ষিপ্ত প্রস্তুতিতে ক্যাডার হওয়ার…

24 minutes ago

ব্রাজিল নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের প্রাথমিক ফলাফলে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো…

56 minutes ago

দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড়

বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নৃত্যের আয়োজন করায় এলাকাজুড়ে সমালোচনার…

1 hour ago

রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ

উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে পর্তুগাল জাতীয় দলের শিবির ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর চলে যাওয়ার ঘটনায়…

2 hours ago

This website uses cookies.