অনার্স বা ডিগ্রি স্তর পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের একটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার সরকার অতীতে মেয়েদের শিক্ষা এইচএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য করতে অনার্স পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছে। নারী শিক্ষার প্রসারের পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচিও চালু করেছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, অনার্স পর্যন্ত শিক্ষার সুযোগ পাওয়ার পাশাপাশি যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করবে, তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও রাখা হবে। সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা সরাসরি সংসদীয় অধিবেশন পর্যবেক্ষণ করছে।
একই অধিবেশনে সংসদ সদস্য শাম্মী আক্তারের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও স্কুলব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে এই স্কুল ড্রেস ও ব্যাগ পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.