স্টাফ রিপোর্টার
রংপুর:
আগামীকাল (৭ জুন) রবিবার দীর্ঘ ছুটি শেষে আবারও চেনা ছন্দে ফিরছে দেশের শিক্ষাঙ্গন। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামীকাল (৭ জুন) রবিবার থেকে দেশের সব স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘ ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়। এর আগে ২১ মে শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি ছিল। নির্ধারিত ছুটি শেষ হয়েছে ৪ জুন।
তবে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী ৭ জুন রবিবার থেকে পুনরায় খুলছে। এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা মোট প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছে।
গুরুগ্রামের বাড়ি থেকে অপহৃত হওয়ার অভিযোগ তোলার পাশাপাশি ছেড়ে দেওয়ার পর তাকে অঘোষিত গৃহবন্দি করে…
পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ শুভ সাচকী নামে এক যুবককে…
বিশ্বজুড়ে প্রতি তিন সেকেন্ডে একজন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হচ্ছে। চেনা মানুষ ও সম্পর্কের আড়ালে থাকা…
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশ তিন স্তরের…
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় বদরুল আলম নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত…
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১…
This website uses cookies.