Header Premium (728×90)

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছে। বর্তমানে ইউনিট-১-এর পরবর্তী ধাপ ‘বি-টু’ বা ক্রিটিক্যালিটিতে যাওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাডরা) অনুমতির অপেক্ষায় রয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

এই গুরুত্বপূর্ণ ধাপে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পারমাণবিক বিভাজন প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে ধাপে ধাপে চুল্লিতে স্থায়ী ও নিরাপদভাবে তাপশক্তি উৎপাদনের প্রক্রিয়া শুরু হবে, যা পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদনে রূপ নেবে। এর আগে ইউনিটটির প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন জানান, তারা বাডরার কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছেন। অনুমতি পাওয়ার পর পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া হবে। তিনি বলেন, আগের সব কাজ এখন সম্পূর্ণ। বাডরার পারমিশন পেলেই ইনশাআল্লাহ তারা পরবর্তী পর্যায়ে বা বি-টুতে প্রবেশ করবেন। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নথিপত্র পর্যালোচনা করে বাডরা ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা মেনে রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিটের ‘স্টেজ বি-ওয়ান’ মোটামুটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

এদিকে রূপপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ধারিত আটটি সঞ্চালন লাইন নির্মাণের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম ইউনিট ধাপে ধাপে পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে উৎপাদন সক্ষমতার নির্ধারিত পর্যায়ে পৌঁছানোর পর জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। দেশে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের প্রেক্ষাপটে এই কেন্দ্র থেকে কবে নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসবে, তা নিয়ে জনমনে আগ্রহ বাড়ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

গোয়াইনঘাটে গুরুত্বপূর্ণ দুটি সড়ক পরিদর্শনে এলজিইডির ডিজাইন টিম

সিলেটের গোয়াইনঘাটে দুটি গুরুত্বপূর্ণ সড়কের টেকসই উন্নয়ন ও প্রশস্তকরণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকা সরেজমিন…

10 minutes ago

প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হবে: রাষ্ট্রপতি

বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ…

23 minutes ago

ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পাবনার ঈশ্বরদী পৌর বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি জেলি মেশানো চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা…

29 minutes ago

সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের চৌহালী ও সলঙ্গা থানায় দায়ের করা তিনটি মাদক মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন…

31 minutes ago

ভারতে ছাত্র আন্দোলনের ‘পোস্টার গার্ল’ নেহা বোরা কে?

ভারতে সম্প্রতি ছাত্র ও তরুণদের আন্দোলনের ‘পোস্টার গার্ল’ হয়ে উঠেছেন ২৯ বছর বয়সী নেহা বোরা।…

34 minutes ago

২০২৭ সালেও মুখোমুখি হচ্ছে পিএসএল ও আইপিএল

২০২৭ সালেও বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার…

37 minutes ago

This website uses cookies.