Header Premium (728×90)

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের অধীনে সিলেট সদর উপজেলার সুরমা নদীর ডান তীরের কানিশাইলে নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানানো হয়েছে। তবে সরকার বিষয়টি সঠিকভাবে যাচাই-বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বিনিয়োগে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সরকারের নজর রয়েছে, যাতে দেশি-বিদেশি বিনিয়োগে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

দেশের ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, বর্তমানে দেশের প্রায় ৪০ লাখ ব্যবসায় বাংলা কিউআর সেবা…

5 minutes ago

চলনবিলে দেশি মাছের আকাল, সংকটে শুঁটকি চাতাল

সিরাজগঞ্জের চলনবিল এলাকায় দেশি প্রজাতির মাছের তীব্র সংকটের কারণে চরম উদ্বেগে পড়েছেন শুঁটকি চাতাল ব্যবসায়ীরা।…

14 minutes ago

নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত, যাত্রী গুরুতর আহত

নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মন নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পরেশ…

16 minutes ago

আগামী ২৯শে নভেম্বর আগাম নির্বাচনের ডাক দিলেন স্পেনের প্রধানমন্ত্রী স্যানচেজ

আবাসন সংকট নিরসনে সরকারের প্রস্তাব পার্লামেন্টে বাতিল হওয়ার পর আগামী ২৯শে নভেম্বর আগাম সাধারণ নির্বাচনের…

21 minutes ago

চট্টগ্রামে বাসের ধাক্কায় আহত পুলিশ সদস্য আল আমিনের মৃত্যু

চট্টগ্রামে সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন চিকিৎসাধীন…

29 minutes ago

সুস্থ হয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন শান্ত

প্রচণ্ড জ্বরের কারণে এশিয়ান গেমস শেষে দলের সঙ্গে যোগ দিতে না পারা শান্ত সুস্থ হয়ে…

36 minutes ago

This website uses cookies.