বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটি এই মূল্য সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা করা হয়েছে। এর আগে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ৯৬ টাকা ৮৬ পয়সা।
বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আদেশ বুধবার রাত ১২টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিইআরসি বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়েছে। এর মধ্যে রয়েছে গত ২২শে ফেব্রুয়ারির কমিশনের আদেশ, ২৯শে আগস্ট থেকে ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড় এবং চলতি সেপ্টেম্বর মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের সিআইএফ মূল্য। এছাড়া আন্তর্জাতিক বাজারের ডলারের বিনিময় হারকেও এই হিসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিইআরসি আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের এই নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপনার ঘরে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো হতে পারে অন্য কারো স্বপ্নপূরণের মাধ্যম। '১০ টাকায় খুশি'…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েও ৯১৮ জন প্রার্থী চাকরিতে যোগ দেননি। চাকরির…
বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জাইমা নামের এক ক্ষুদে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত আত্মপরিচয়ে চমকে যান প্রধানমন্ত্রী…
ফ্রান্সে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষা উপকরণের দাবিতে শুরু হওয়া ছাত্রবিক্ষোভ এখন দেশজুড়ে তীব্র রূপ নিয়েছে।…
শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিশুদের সুস্থ বিকাশে নিরাপদ…
জ্বালানি তেলের পর এবার একলাফে ২৫২ টাকা বাড়ানো হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। কৃত্রিম সংকট তৈরি…
This website uses cookies.