সংকটে থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর আমানতকারীদের জন্য আগের ‘হেয়ারকাট’ বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আর নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে না; এর পরিবর্তে ব্যাংকের ওই সময়ের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানতের হিসাব পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক শামস তিবরীজ ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠি সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে এই নতুন নির্দেশনার বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত ও কিস্তিভিত্তিক আমানতের ক্ষেত্রে ‘ইহসান’ হিসেবে বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার আগের সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে। এর বদলে ওই সময়ের কার্যকর মুনাফার হার অনুযায়ী হিসাব করে প্রতিটি হিসাবের স্থিতি পুনরায় নির্ধারণ করতে হবে। এছাড়া ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ব্যাংকের পুনর্নির্ধারিত মুনাফার হার প্রযোজ্য হবে।
ব্যাংকটির গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং মুনাফা সমন্বয়সংক্রান্ত বাস্তব জটিলতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক এই হেয়ারকাট সংক্রান্ত নির্দেশনাটি পুনর্বিবেচনা করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই নির্দেশনার ফলে নির্ধারিত সময়ের ব্যক্তিগত ও কিস্তিভিত্তিক আমানতের মুনাফা ৪ শতাংশে সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট সময়ের ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী পুনরায় হিসাব করার বাধ্যবাধকতা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
This website uses cookies.