মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান উপায় খুলনা অঞ্চলে তাদের পরিচালিত ‘পেওনিয়ার টু উপায়’ এবং ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দিয়েছে। এই পুরস্কার বিতরণী উপলক্ষে খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী একটি মোটরসাইকেল রোড শো আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে উপায়ের বিভিন্ন সেবা ও চলমান ক্যাম্পেইন সম্পর্কে গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়।
পুরস্কার হিসেবে ‘পেওনিয়ার টু উপায়’ ক্যাম্পেইনের বিজয়ী খুলনার ইফতি হাসান হৃদয় (২৪) পেয়েছেন ১৫০ সিসির সুজুকি এফআই মোটরসাইকেল। এছাড়া ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের বিজয়ী শেখ ফয়সাল (২৩) পুরস্কার হিসেবে একটি স্যামসাং এস২৬ আল্ট্রা স্মার্টফোন জিতে নিয়েছেন।
খুলনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপায়ের হেড অফ প্রোডাক্ট ও টেকনোলজি মামুন রেজা খান এবং খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার আরমান আলী খান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপায় হেড অফিসের সাজিদ চৌধুরী, এএসএম রাফাত রহিম চৌধুরী, কাজি মাহমুদুল হাসান এবং খুলনা টেরিটরি ম্যানেজার খালেদ হাসান শান্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। গ্রাহকদের জন্য সহজ, সাশ্রয়ী ও নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপায় নিয়মিতভাবে এ ধরনের বিভিন্ন সেবা ও ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
This website uses cookies.