Header Premium (728×90)

পে-স্কেলের প্রভাবে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল অনুমোদনের পর বাজারে নিত্যপণ্যের দাম যেন না বাড়ানো হয়, ব্যবসায়ীদের প্রতি সেই আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সভায় নিত্যপণ্যের আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

সভায় এফবিসিসিআই প্রশাসক বলেন, পে-স্কেল অনুমোদনের বিষয়টি সাধারণ মানুষের মধ্যে নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের উচিত ভোক্তাদের আশ্বস্ত করা যে, বেতন কাঠামোর সঙ্গে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কোনো সম্পর্ক নেই। ব্যবসায়ীদের পণ্যের দাম না বাড়ানোর অঙ্গীকার করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সভায় উত্থাপিত মূল্যবান মতামত ও পরামর্শগুলো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।

সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা সতর্ক করে বলেন, জরুরি ভিত্তিতে গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসন না হলে এবং ঋণপত্র বা এলসি খোলার সুযোগ না থাকলে উৎপাদন ব্যাহত হবে। এতে বাজারে সরবরাহ কমে গিয়ে পণ্যের দাম বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

মুক্ত আলোচনায় শ্যামবাজার কৃষিপণ্য আড়ৎ মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, বাজারে সিন্ডিকেট তৈরিতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো দায়ী। তিনি অভিযোগ করেন, সাধারণ চিকন চাল খোলা বাজারে ৫০ টাকায় বিক্রি হলেও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্যাকেটজাত করে তা ৭০ টাকায় বিক্রি করছে। এছাড়া তিনি চাঁদাবাজির বিষয়ে অভিযোগ করে জানান, মৌলভীবাজারে পুলিশ ও রাজনৈতিক কর্মীরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, যা ব্যবসায়ীদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি জালাল উদ্দিন জানান, গত দুই সপ্তাহে ময়দার বস্তাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। এছাড়া তেল ও চিনির মতো প্রধান কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে গত ছয় মাসে অন্তত ২০টি বেকারি কারখানা বন্ধ হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ

বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…

3 minutes ago

৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান

জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…

6 minutes ago

নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।

7 minutes ago

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা

যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…

23 minutes ago

টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…

26 minutes ago

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…

30 minutes ago

This website uses cookies.