Header Premium (728×90)

বেতন বাড়লে মূল্যস্ফীতির ঝুঁকি আছে: জাহেদ উর রহমান

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণার পর মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

জাহেদ উর রহমান বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে মূল্যস্ফীতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি এ বিষয়টিও স্পষ্ট করেন যে, বেতন বৃদ্ধির হার নিয়ে যে সাধারণ ধারণা তৈরি হয়েছে, বাস্তবে তা ততটা বেশি নয়। তিনি বলেন, 'বেতন বৃদ্ধি পেলে কিছুটা মূল্যস্ফীতির ঝুঁকি আছে। আমরা একটা জিনিস হয়তবা অনেকে মিস করছি। বেতন কি অনেক বেড়ে যাবে? আমি কথা বলে দেখেছি।'

উপদেষ্টা আরও জানান, অনেক সরকারি কর্মকর্তার বেতন স্কেল দীর্ঘদিন পরিবর্তন না হলেও নিয়মিত ইনক্রিমেন্টের কারণে তাদের বর্তমান বেতন নতুন স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে। তিনি বলেন, 'অনেক সিনিয়র ইমপ্লয়িজ আছেন, তাদের ইনক্রিমেন্ট হতে হতে যে বেতনটা নতুন স্কেলে হবে তার কাছাকাছি পৌঁছে গেছেন। সুতরাং অনেক বেশি টাকা যে মানুষের হাতে পৌঁছে যাবে, ওই যে একটা আলাপ উঠছে না? যে সরকার এতো ব্যয় কোথা থেকে নির্বাহ করবে, ব্যয় বাড়বে, সেটার নিয়ে সরকারের বাজেট আছে।'

বেতন দ্বিগুণ হওয়ার বিষয়ে প্রচলিত ধারণা খণ্ডন করে তিনি বলেন, 'নতুন স্কেল হওয়ার পর তাদের বেতন আসলে কত টাকা বাড়বে, সেটি হিসাব করে দেখেছি। যে কথাটা বলতে চাচ্ছি বেতন অনেক বেশি বেড়ে যাবে, মনে হচ্ছে যে, ১০০% যখন স্কেলের উন্নতি হয়ে যাবে, তখন তার বেতন ডাবল হয়ে যাচ্ছে কথাটা কিন্তু এই রকম না।'

সবশেষে তিনি স্বীকার করেন যে, মূল্যস্ফীতি কিছুটা বাড়ার সম্ভাবনা নেই, এমনটি বলা যাবে না। তবে সরকারের পক্ষ থেকে এই ব্যয় নির্বাহের জন্য বাজেট পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…

11 minutes ago

সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে

দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…

22 minutes ago

কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী

প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…

30 minutes ago

ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…

46 minutes ago

বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…

47 minutes ago

স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…

55 minutes ago

This website uses cookies.