Header Premium (728×90)

বিশ্ববাজারে একদিনেই দুই দফা বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একদিনের ব্যবধানে দুই দফা বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২.২১ ডলার বা ২.৫১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০.৩১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.৮৩ ডলার বা ২.১৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.২৩ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যা তেলের দাম বাড়িয়ে দিয়েছে। মূলত ইরানে চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলার প্রভাব আন্তর্জাতিক বাজারে পড়েছে। হরমুজ প্রণালির লারাক দ্বীপে হামলার ঘটনা এবং এর প্রতিক্রিয়ায় তেহরানের পালটা হামলার কারণে মধ্যপ্রাচ্যে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে তেলের দাম বাড়লেও এই ঊর্ধ্বগতি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে চলে এলে তেলের দাম পুনরায় কমে আসতে পারে। তবে হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যবস্থা দীর্ঘ সময় ধরে ব্যাহত হলে ব্যারেলপ্রতি ৯০ ডলারের উপরে তেলের দাম আরও শক্ত অবস্থান নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

15 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

31 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

39 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

42 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

45 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

1 hour ago

This website uses cookies.