Header Premium (728×90)

বড় ঋণখেলাপিদের জন্য ১৫ বছরের বিশেষ পুনঃতফসিল সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

দেশের বড় ঋণখেলাপিদের জন্য নতুন করে বিশেষ নীতি সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এবার এক হাজার কোটি টাকা বা তার চেয়ে বেশি ঋণস্থিতি থাকা বিভিন্ন প্রতিষ্ঠান বা গ্রুপকে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে তাদের খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন এই নির্দেশনায় ঋণ পুনঃতফসিলের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে। এছাড়া ঋণ নিয়মিত করার পর শুরুতে দুই বছর পর্যন্ত কিস্তি পরিশোধে বিরতি বা গ্রেস পিরিয়ডের সুবিধাও রাখা হয়েছে। বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে বিদ্যমান নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সর্বোচ্চ চার বছর সময় বাড়ানোর সুযোগ থাকবে। তবে যেসব প্রতিষ্ঠান বা গ্রুপের ঋণের পরিমাণ এক হাজার কোটি টাকার কম, তাদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে বিশেষ নীতি সহায়তা গ্রহণকারী ঋণগ্রহীতারাও নতুন এই সুবিধার আওতায় আসতে পারবেন। এক্ষেত্রে গ্রেস পিরিয়ড হিসেবে অতিবাহিত সময় নতুন গ্রেস পিরিয়ডের অংশ হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনে অতিরিক্ত মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে। এছাড়া বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠন সুবিধার আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে, যা আগে দুই দফায় বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের পেছনে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে রপ্তানিমুখী শিল্প খাতের ওপর সৃষ্ট নেতিবাচক প্রভাবকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর ফলে ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের সক্ষমতা কমে গেছে। পাশাপাশি বাজারভিত্তিক সুদহার চালুর কারণেও ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি পেয়েছে। খেলাপি ঋণ কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের ১৮ মাসের রোডম্যাপের অংশ হিসেবে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণগ্রহীতাদের এই নীতিগত সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও…

35 minutes ago

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…

1 hour ago

ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২

দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…

2 hours ago

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…

2 hours ago

মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…

2 hours ago

সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…

3 hours ago

This website uses cookies.