বর্তমান সরকার তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো ধরনের তথ্য বিভ্রান্তি বা ভুল তথ্য ছড়াবে না বলে সাফ জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সঠিক তথ্য-উপাত্ত ছাড়া কার্যকর জননীতি প্রণয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
বিগত সরকারের আমলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে নানা বিভ্রান্তি বা 'মিসইনফরমেশন' ছড়ানো হয়েছিল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে এমন ঘটনার কোনো সুযোগ নেই। তিনি বিবিএস-কে সঠিক তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে সরকার তার ভিত্তিতে সঠিক নীতিনির্ধারণ করতে পারে।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তিনি নিজে চাল ও মাংসের দাম কমার তথ্যসহ কিছু তথ্য ব্যক্তিগতভাবে যাচাই করে দেখেছেন। সর্বশেষ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য একাধিকবার পর্যালোচনা ও যাচাই করা হয়েছে এবং এ নিয়ে বেশ কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ফলে নতুন মূল্যস্ফীতির তথ্য সম্পূর্ণ নির্ভুলভাবে প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে, মূল্যস্ফীতি পরিমাপ ও হিসাব করার পদ্ধতি নিয়ে ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি। তিনি বলেন, পুরো পরিমাপ প্রক্রিয়াটি সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে, যাতে সরকারের দেওয়া তথ্যের নির্ভরযোগ্যতার বিষয়টি স্পষ্ট হয় এবং এ ধরনের সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়।
রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর সরকারের তিনটি গুরুত্বপূর্ণ…
ওভাল অফিসে সরকারি কর্মকাণ্ডের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝিমিয়ে পড়ার দৃশ্য নিয়ে নেটিজেনদের মধ্যে…
ইজারাদারের কর্মী ও সাবেক ছাত্রদল নেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে…
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে ব্যবস্থাপনা পরিচালক ও…
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে—জামায়াতের এমন অভিযোগ নাকচ…
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা প্রায় ৭১ শতাংশ বাড়ানোর বিষয়ে দুই দেশ…
This website uses cookies.