Header Premium (728×90)

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বাড়ল

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার খবরও বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করেছে।

বুধবার (২৯ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৭২ ডলার বা ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ৮১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৪৩ ডলার বা ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ দশমিক ৬৯ ডলারে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো জানান, মধ্যপ্রাচ্যে নতুন সামরিক হামলা এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে ইরানের কঠোর অবস্থান বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য দায়ী ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বুধবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকে যৌথ হামলা চালিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনী অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর একটি সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে থাকা জাহাজ এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে হামলা চালানোর দাবি করেছে।

হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনার বিষয়ে ওমানের প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে। রয়টার্সকে দেওয়া এক ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এ সিদ্ধান্তের ফলে উপসাগরীয় বাণিজ্য স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। সপ্তাহের শুরু থেকে হরমুজ প্রণালি দিয়ে খুব অল্পসংখ্যক পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। তবে সৌদি আরব থেকে এশিয়ায় তেল পরিবহনের বিকল্প পথ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বুধবার পাঁচটি এবং মঙ্গলবার ৩৯টি জাহাজ চলাচল করেছে, যা ১৯ জুলাইয়ের পর সর্বোচ্চ। এছাড়া ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে বলে আঞ্চলিক সূত্র জানিয়েছে।

ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় স্বল্পমেয়াদে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ থেকে ১০০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। তিনি আরও বলেন, কূটনৈতিক আলোচনা চললেও হরমুজ প্রণালির অবরোধ পুরোপুরি প্রত্যাহারের সম্ভাবনা এখনো নেই। ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তেলের দামের নিম্নসীমা ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারের আশপাশে থাকতে পারে।

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩৩ লাখ ব্যারেল কমেছে। বুধবার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) আনুষ্ঠানিক তথ্য প্রকাশের কথা রয়েছে। অন্যদিকে, উৎপাদনকারী জোট ওপেক প্লাস (ওপেক+) অক্টোবর থেকে টানা তিন মাস তেল উৎপাদন বৃদ্ধি স্থগিত রাখতে পারে বলেও রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছে। স্বেচ্ছায় উৎপাদন কমানোর পর নির্ধারিত হারে উৎপাদন পুনরুদ্ধার শেষ হওয়ার পর এ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

5 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

12 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

15 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

18 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

38 minutes ago

বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার

রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…

43 minutes ago

This website uses cookies.