দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩৬ হাজার ৪৫৭ দশমিক ০২ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মঙ্গলবার (২৮ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ২৮ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের এই হিসাব পাওয়া গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, বর্তমান রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৪৮ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুযায়ী নিট রিজার্ভ গণনা করা হয়, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার পর প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
ইসলামে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। মহান আল্লাহ ও প্রিয় নবী (সা.) আত্মীয়তার…
ওমানের সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে নিখোঁজ হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার…
মিসরের দামিয়েত্তা বন্দরে একটি মার্কিন মালিকানাধীন ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে…
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের বিতর্কিত মন্তব্যের পর ব্রাজিল ও আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা…
চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের আলোচিত সন্ত্রাসী রায়হান আলমকে ধরতে নোয়াখালীতে অভিযান চালিয়েছে পুলিশ। বাড়ি ঘিরে ফেলার পরও…
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নারী।
This website uses cookies.