Header Premium (728×90)

জুলাইয়ের প্রথম ১২ দিনে ১৩২ কোটি ডলার রেমিট্যান্স

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা বিনিময় হার ধরে হিসাব করলে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার ২৬৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত বছরের জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১০৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

এর আগে গত জুন মাসে দেশে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া চলতি বছরের অন্যান্য মাসগুলোর মধ্যে মে মাসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। মার্চ মাসের এই সংগ্রহ ছিল দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ আয়।

চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া গত বছরের শেষ দিকে ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছিল বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

Recent Posts

গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, পরিচর্যায় সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বরিশালে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গাছ রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা করা…

3 hours ago

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

গণভোটের রায় উপেক্ষা করে বিশেষ কমিটি গঠনের অভিযোগ তুলে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন…

3 hours ago

বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স-স্পেন: ডালাসে প্রতিশোধের লড়াই

২০২৬ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ফ্রান্স ও…

3 hours ago

বাস-ট্রেন-বিমানসহ জনসমাগমস্থলে বাজুক নজরুলের গান, দাবি গবেষকদের

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে দেশ-বিদেশে আরও বিস্তৃতভাবে পরিচিত করতে জনসমাগমস্থলে তাঁর সৃষ্টিকর্ম প্রচার ও…

3 hours ago

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্যকে প্রক্টর অফিসে তলব

ভারী বর্ষণ ও জলাবদ্ধতার মধ্যে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সমালোচনা করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী…

4 hours ago

বিশ্বকাপে ভিএআর সুবিধা পাওয়ার তালিকায় শীর্ষে মেক্সিকো

চলতি বিশ্বকাপে ভিএআর প্রযুক্তির সিদ্ধান্তের প্রভাব নিয়ে প্রকাশিত পরিসংখ্যানে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মেক্সিকো। তালিকায়…

4 hours ago

This website uses cookies.