এশিয়ার তরুণ, গতিশীল এবং দূরদর্শী করপোরেট প্রধানদের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফসার। এশীয় অঞ্চলের অর্থনীতি, ব্যবসা এবং উদ্ভাবনী খাতে বিশেষ অবদান রাখা ৫০ জন সিইওকে এই সম্মাননা দেওয়া হয়। সম্প্রতি কম্বোডিয়ার নমপেনের শাংরি-লা হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৮টি দেশের প্রায় ২৮০ জনেরও বেশি উচ্চপদস্থ সিইও ও করপোরেট লিডার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী হেম ভান্দি। উদ্যোক্তা, ব্যবসায়ী ও ৫০ বছরের কম বয়সী সিইওদের নেতৃত্ব, ব্যবসায়িক ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং টেকসই উন্নয়নের সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
৩৩ বছরেরও বেশি কর্মময় জীবনে মো. নুরুল আফসার উদ্ভাবনী কর্মকাণ্ড এবং যথাযথ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ইলেকট্রনিক্স খাত ও ইলেক্ট্রো মার্ট গ্রুপকে সমৃদ্ধ করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে কোম্পানিটি ইলেকট্রনিক্স শিল্পে বিশেষ উচ্চতায় পৌঁছেছে। এছাড়া নতুন মার্কেটিং কৌশল, পণ্যের বৈচিত্র্য আনা, নিয়মিত মার্কেট রিসার্চ ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং বিশ্বের শীর্ষস্থানীয় কনকা ও গ্রী ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের কারখানা স্থাপন ও বাজার সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে টেকসই উন্নয়ন ও উৎকর্ষ অর্জনের সংস্কৃতি তৈরিতেও তিনি সচেষ্ট ছিলেন।
নুরুল আফসারের এই অর্জনে ইলেক্ট্রো মার্ট গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। গ্রুপের চেয়ারম্যান জানান, তাঁর উদ্ভাবনী ও দূরদর্শী নেতৃত্ব কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়েছে এবং উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা রেখেছে। এই স্বীকৃতি তাঁর শিল্পের প্রতি অবিচল নিষ্ঠার প্রতিফলন বলে উল্লেখ করা হয়।
পুরস্কার পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় মো. নুরুল আফসার আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বমঞ্চে এই স্বীকৃতি পেয়ে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। এই পুরস্কার তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করে যাবেন।
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৫: ২৪আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৫: ২৫
ঝিনাইদহের কালীগঞ্জের ফুলবাড়ীতে দুটি লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যান বা কার্যকর সিগন্যাল ব্যবস্থা। এতে স্থানীয় হাজারো…
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পাবনার আটঘরিয়া উপজেলার ১৭টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশ…
কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা আমানউল্লাহ আমান জানিয়েছেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো স্থান…
সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও মজুতদারির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন…
বরগুনার বেতাগীতে জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা…
বিমান বাংলাদেশের ঢাকা-টরন্টো ফ্লাইটের যাত্রীসেবা ও অব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরে ঢাকা-নিউইয়র্ক রুটে নতুন ফ্লাইট চালুর…
This website uses cookies.