হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা এই স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান নেন। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের EK0582 ফ্লাইটের দুই কর্মীর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাদের পরা জুতার ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ৮০টি বারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমানকর্মীদের জুতার ভেতরে এভাবে স্বর্ণ লুকিয়ে আনা চোরাচালানের একটি অভিনব কৌশল। এই স্বর্ণগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং ঢাকায় কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র বিমানকর্মীদের ব্যবহার করে এই চোরাচালানের চেষ্টা করেছে। এ ঘটনায় জড়িতদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজধানীর ধানমন্ডি লেকের নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে ২৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে পুনঃখনন…
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার বিচার দাবিতে কলেজ গেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ…
গাজীপুরে প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে পালাতে সহায়তার মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্য…
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ‘কিছু হুমকির’ কারণে সেখান থেকে নিজেদের বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।…
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…
ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে…
This website uses cookies.